দেশ

কানাডার স্কুলে বন্দুকবাজের তাণ্ডব! মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Truth of Bengal: কানাডার একটি স্কুলে ভয়াবহ বন্দুকবাজের হামলায় ১০ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন সময়ে ভারত কানাডার সাধারণ মানুষের পাশে রয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে কানাডার টাম্বলার রিজ এলাকার একটি স্কুলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে যখন ক্লাস চলছিল, ঠিক সেই সময় এক আততায়ী অতর্কিতে স্কুলে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই পড়ুয়াদের লক্ষ্য করে সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে এবং আরও ২৫ জন গুরুতর জখম হন।

পুলিশের পাল্টা গুলিতে অভিযুক্ত আততায়ীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে এই রক্তক্ষয়ী হামলার নেপথ্যে প্রকৃত কারণ কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। গোয়েন্দারা খতিয়ে দেখছেন যে, এই ঘটনার পেছনে দ্বিতীয় কোনো ব্যক্তির হাত রয়েছে কি না। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের আশঙ্কা, জখমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

Related Articles