Truth Of Bengal: আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ৬ নভেম্বর, বিহারে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট। মসনদ দখলের লড়াইকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত লালু-নীতিশদের গড়ের রাজনীতি। আসন জয়ের লক্ষ্যে সকলেই বইয়ে চলেছে প্রতিশ্রুতির বন্যা। সম্প্রতি তেজস্বী যাদব প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের এক সদস্য সরকারি চাকরি পাবেন। এবার পাল্টা ১ কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেন নীতিশ কুমাররা (Nitish Kumar)।
আরও পড়ুনঃ মৌসুনী দ্বীপে নদীভাঙন: সমুদ্রে তলিয়ে তিন গেস্ট হাউস, আতঙ্কে স্থানীয়রা
শুক্রবার এনডিএ জোটের তরফ থেকে ইস্তেহার প্রকাশ করা হয় এবং তাতে জানানো হয় যে তাদের সরকার ফের ক্ষমতায় এলে রাজ্যবাসীর জন্য কি করা হবে। ইস্তেহারে বলা হয়েছে যদি বিহারবাসী ফের এনডিএ জোটকে ক্ষমতায় আনেন, তাহলে দেওয়া হবে এক কোটি চাকরি। এখানেই শেষ নয়, এর সঙ্গে এটাও বলা হয়েছে যে চাকরির ব্যবস্থা করা হবে দক্ষতার ভিত্তিতে এবং একটি দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সমীক্ষা করা হবে। (Nitish Kumar)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
শুধু তাই নয়, ইস্তেহারে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে যে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আর্থিক সাহায্য করা হবে ২ লক্ষ টাকা পর্যন্ত। পাশাপাশি, সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হবে ১ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ তৈরি করার। এছাড়া মহিলা উদ্যোগপতিরা যাতে কোটিপতি হতে পারেন, তার জন্যও সরকারের তরফ থেকে কাজ করা হবে। (Nitish Kumar)
কৃষকদের জন্যও একাধিক ঘোষণা করা হয়েছে ইস্তেহারে। তাঁদের সাহায্য করা হবে বার্ষিক ৯ হাজার টাকা করে এবং এক লক্ষ কোটি টাকা উন্নয়নের জন্য বিনিয়োগ করা হবে। এছাড়া আরও জানানো হয়েছে যে ক্ষমতায় ফিরলে ৩৬ হাজার কিলোমিটার দীর্ঘ সাতটি এক্সপ্রেসওয়েও গড়া হবে। পাশাপাশি হবে চারটি শহরে মেট্রো এবং তিনটি বিমানবন্দর। শিল্পের উন্নয়নের জন্য ৫০ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। (Nitish Kumar)






