ভক্তদের জন্য বড় ঘোষণা,খুলে যাচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা ১০মে রেকর্ড ভিড়ের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে
Big announcement for devotees, Kedarnath temple is opening its doors on May 10
The Truth of bengal: ভক্তদের জন্য মহানন্দের খবর। এবার খুলে যাচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা। ১০মে এই পু্ণ্যতীর্থের দরজা খোলা হবে বলে মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট করেছে।রীতি অনুযায়ী এই মন্দিরের দরজা খোলার আগে বিশেষ অনুষ্ঠান করা হয়। উত্তরাখণ্ডের একাদশ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ ধামে গিয়ে ভক্তরা সর্বশক্তিমানকে দর্শন করতে পারবেন। সোমবার বাবা কেদারনাথের পঞ্চমুখী দোলযাত্রা উখিমঠ থেকে রওনা হবে।
এই ধর্মীয় অনুষ্ঠানের মূল বিষয় হল, পঞ্চমুখী ভোগমূর্তি বহন করে নিয়ে যাওয়া। ঠিক হয়েছে, বিভিন্ন জায়গা ছুঁয়ে ৯ মে সন্ধ্যায় কদারনাথ ধামে পৌঁছাবে এই মূর্তি। উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দিরে বাবাব মূর্তি পৌঁছাবে।তাই ধর্মীয় ঐতিহ্য অনুসারে এই অনুষ্ঠানকে সুষ্ঠভাবে সম্পন্ন করার আয়োজন চলছে।হাতে সময় খুব কম।তার আগেই ভক্তরাও উত্তরাখণ্ডে পৌঁছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।আশা করা হচ্ছে পুণ্যতীর্থে পুণ্যার্থীদের ঐতিহাসিক সমাগম হবে।নিরাপত্তার আঁটোসাটো ব্যবস্থা বহাল রাখা হয়েছে এই তীর্থক্ষেত্রে।






