ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল উপত্যকা, এনকাউন্টারে খতম ৩ জঙ্গি
As the valley shook again in the gunfight, 3 militants were killed in the encounter

Truth Of Bengal : নির্বাচনের প্রাক্কালে গুলির লড়াইয়ে কেঁপে উঠলো জম্মু-কাশ্মীর। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এনকাউন্টারে খতম তিন জঙ্গি। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে ভারতীয় যৌথ বাহিনীর। বুধবার জম্বু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় দুটি পৃথক এনকাউন্টারে কমপক্ষে তিনজন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পোরস অনুসারে, কুপওয়ারা মাচিল সেক্টরে একটি এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে, অন্যদিকে কুপওয়ারা তাংধর সেক্টরে আরো এক সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে যৌথ বাহিনী। অভিযান চালানোর সময় সেনাবাহিনী আরো দুই থেকে তিনজন সন্ত্রাসবাদী কে সেখানে দেখতে পেয়েছি পায়। রাজৌরি জেলায় লাঠি গ্রামে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
সেখানে কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে আছে বলে সন্দেহ করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অনুপ্রবেশের খবর আসে, যৌথ বাহিনীর কাছে এরপরই অভিযান শুরু করে তারা। রাত ১১ টা ৪৫ মিনিট নাগাদ নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। জম্বু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন আসন্ন। ১৮ সেপ্টেম্বর ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিন দফায় হবে ভোট। চার অক্টোবর ফলাফল ঘোষণা। তার আগেই এই সন্ত্রাসবাদি হামলার ঘটনা উত্তপ্ত হলো ভূস্বর্গ। গত জুলাই মাসে জঙ্গি হামলায় আহত হন পাঁচজন সেনা।
তার দিন কয়েক আগে তীর্থযাত্রীবাহী বাসে হামলা চালায় জঙ্গিরা। বারবার হামলার ঘটনায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা যে নিজেদের অবস্থান স্পষ্ট করছে, বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।






