Vu TV: ডলবি অ্যাটমস ও ভিশন নিয়ে এল নতুন Vu Glo QLED TV
Vu Glo QLED TV 2025 Dolby Edition স্মার্টটিভি পাঁচটি সাইজ ভ্যারিয়েন্টে এসেছে।
Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে Vu ভারতের বাজারে তাদের প্রিমিয়াম Glo QLED স্মার্টটিভি সিরিজের অধীনে নতুন Vu Glo QLED TV 2025 Dolby Edition স্মার্টটিভি আনল। Vu Glo QLED TV 2025 Dolby Edition স্মার্টটিভি সিরিজে A+ গ্রেড Glo প্যানেল সহ QLED ফিচার রয়েছে। Vu Glo QLED TV 2025 Dolby Edition স্মার্টটিভি পাঁচটি সাইজ ভ্যারিয়েন্টে এসেছে। এই স্মার্টটিভির 43 ইঞ্চির মডেলের দাম পড়বে ২৪,৯৯০ টাকা, 50 ইঞ্চির মডেলের দাম পড়বে ৩০,৯৯০ টাকা, 55 ইঞ্চির মডেলের দাম পড়বে ৩৫,৯৯০ টাকা, 65 ইঞ্চির মডেলের দাম পড়বে ৫০,৯৯০ টাকা এবং 75 ইঞ্চির টপ মডেলের দাম পড়বে ৬৪,৯৯০ টাকা।
আরও পড়ুনঃ Mohammed Siraj: ওভালে ইতিহাস গড়েছেন সিরাজ, মুগ্ধ সুরেশ রায়না
Amazon, Flipkart এবং সমস্ত দোকানে কিনতে পাওয়া যাবে। নয়া মডেলের স্মার্টটিভিতে Dolby Edition নাম দেওয়া হয়েছে, কারণ এতে Dolby Vision এবং Dolby Atmos সাপোর্ট রয়েছে। এছাড়া HDR10 ও HLG সাপোর্ট থাকার জন্য এটি বিভিন্ন কনটেন্ট ফরম্যাটের সঙ্গে খাপ খাইয়ে যায়। স্মার্টটিভিতে ইনবিল্ট 24W স্পিকার সেটআপ দেওয়া হয়েছে, যা সাউন্ডবার ছাড়াই দারুণ অডিও কোয়ালিটি মিলবে। প্রসেসিঙের জন্য Vu Glo QLED TV 2025 Dolby Edition স্মার্ট টিভিতে 1.5GHz কে VuOn AI প্রসেসর রয়েছে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
এই টিভিতে 2GB RAM এবং 16GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও এই স্মার্টটিভি Google TV OS অপারেটিং সিস্টেমে কাজ করে। একইসঙ্গে এই টিভিতে খুব সহজেই পার্সোনাল কন্টেন্ট সাজেশন, ন্যাভিগেশন এবং Google Play Store এর মাধ্যমে অ্যাপ ডাউনলোড করা যাবে। এতে বিশ্বের প্রথম Instant Network Remote রয়েছে, এর ফলে ওয়াইফাই কানেক্টিভিটির সমস্যা সহজেই ঠিক করা যাবে।






