প্রযুক্তিফিচার

কাছাকাছি আধার কেন্দ্র কোথায়? জানাবে Google Maps

আমেরিকার টেক জায়ান্ট গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে UIDAI ৷

Truth Of Bengal: বায়োমেট্রিক তথ্য সম্মিলিত আধার কার্ডে মাঝেমধ্যেই বিভিন্ন তথ্য আপডেট করার প্রয়োজন হলে যেতে হয় আধার কেন্দ্রে। এবার থেকে বাড়ির কাছাকাছি আধার সেন্টার কোথায় আছে তা জানা যাবে খুব সহজে। এবার থেকে আধার কেন্দ্রের খোঁজ পাওয়া যাবে Google Maps এ ৷ এবং কোন রাস্তা দিয়ে সেই সেন্টারে যেতে হবে তা জানতে পারবেন ব্যবহারকারী।

প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফে গত ২৬ ফেব্রুয়ারি একটি প্রেস বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আমেরিকার টেক জায়ান্ট গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে UIDAI ৷ এর ফলে Google Maps ব্যবহারকারীরা জানতে পারবেন তাঁদের বাড়ির কাছাকাছি কোথায় আধার কেন্দ্র রয়েছে। এছাড়াও Google Maps এর মাধ্যমেই এবার থেকে আধার কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

গোটা ভারতে এখন ৬০ হাজার স্বীকৃতি প্রাপ্ত আধার কেন্দ্র রয়েছে ৷ এছাড়াও স্টেট অফ আর্ট প্রযুক্তির সুবিধা যুক্ত আধার সেবা কেন্দ্র রয়েছে ৷ নতুন এই পরিষেবা চালু করার ফলে বাড়ির কাছাকাছি থাকা আধার কেন্দ্র খুঁজতে সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে। Maps এর সার্চে ব্যবহারকারীকে লিখতে হবে Aadhaar Center near me ৷ এবং তারসঙ্গে Location অন রাখতে হবে ৷ তাহলেই Maps নিজে থেকেই জানিয়ে দেবে সংশ্লিষ্ট ব্যবহারকারীর বাড়ির কাছাকাছি কোথায় আধার কেন্দ্র রয়েছে আর সেখানে পৌঁছতে কোন রাস্তা দিয়ে যেতে কতক্ষণ সময় লাগবে।

Related Articles