বিনোদন

‘একটা আরশোলাও মারেনি… ক্ষমা চাইবেন না সালমান’, দাবি বাবা সেলিম খানের

"Didn't even kill Arshola... Salman, don't apologize", claimed father Salim Khan

Truth Of Bengal: বাবা সিদ্দিকির উপর গুলির চালানোর পর বেশ অস্বস্তিতে রয়েছে গোটা খান পরিবার। একের পর এক প্রাণ নাশের হুমকি আসছে। সব মিলিয়ে তটস্থ গোটা খান পরিবার। চিন্তা যেন পিছু ছাড়ছে না। কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির খুনের পর থেকেই পরিস্থিতি আরও কঠিন হয়েছে।

এমতাবস্থায় সলমনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিগ বসের সেটে মোতায়েন রয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী। এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের বাবা সেলিম খান ছেলের পক্ষে সওয়াল করে বলেন, সালমান কোনও অন্যায় কাজ করেননি। তাই বিষ্ণোইদের কাছে তাঁর ছেলের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

সেলিমের কথায় ‘ক্ষমা চাওয়া মানে তো সব অভিযোগকে মেনে নেওয়া। সলমন কোনও দিন কোনও প্রাণীহত্যা করেননি। এমনকি আমরা কখনো কোনো আরশোলাকেও মারিনি। আমরা বিশ্বাস করি না যে সলমন প্রাণী হত্যা করতে পারে। সেলিম স্পষ্ট জানিয়ে দেন, তাঁর ছেলে কোনো অপরাধই করেনি। আমরা কেউই কখনো বন্দুকের ব্যবহারই করিনি।’

লরেন্স বিষ্ণোইয়ের হাত থেকে সলমনকে বাঁচাতে চেয়েছিলেন বাবা সিদ্দিকি আর তাই সে হত্যা হয়েছে বলে দাবি উঠেছিল। উত্তরে সেলিম স্পষ্ট জানান, ‘সলমন এবং তার পরিবারের সদস্যদেরও পুলিশ রক্ষা করছে। তা বলে সবাই তাকে বাঁচালেই, যে কেউ যে কোনও সময় তাঁদের জীবন হারাতে পারে?’ গত ১২ অক্টোবর রাতে মুম্বইয়ের বান্দ্রায় নিজের বিধায়ক ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে খুন হয় এনসিপি নেতা বাবা সিদ্দিকি। এই ঘটনায় দুই বন্দুকবাজকে গ্রেফতারও করা হয়েছে।

Related Articles