বিজয়া দশমীতে শস্ত্র পুজোয় মোহন ভাগবত
অনুষ্ঠানে প্রচলিত ঐতিহ্যবাহী অস্ত্রের পাশাপাশি আধুনিক যুদ্ধাস্ত্রের রেপ্লিকা যেমন পিনাকা এমকে-১, পিনাকা এনহান্স, ড্রোন ইত্যাদিও প্রদর্শিত হয়।
Truth Of Bengal: বিজয়াদশমী উপলক্ষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) নাগপুরে সংঘের সদর দফতর রেশিমবাগ ময়দানে ‘অস্ত্র পূজা’ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক মোহন ভাগবত। প্রতি বছরের মতো এবারও আয়োজিত হলো সংঘের অন্যতম গুরুত্বপূর্ণ বাৎসরিক অনুষ্ঠান—বিজয়াদশমী উৎসব। তবে এবারের অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ, কারণ এটি সংঘের শতবর্ষ উদযাপনের সূচনা হিসেবে চিহ্নিত।(RSS )
অনুষ্ঠানে প্রচলিত ঐতিহ্যবাহী অস্ত্রের পাশাপাশি আধুনিক যুদ্ধাস্ত্রের রেপ্লিকা যেমন পিনাকা এমকে-১, পিনাকা এনহান্স, ড্রোন ইত্যাদিও প্রদর্শিত হয়। এই ‘শস্ত্র পুজো’ অনুষ্ঠানে অস্ত্রকে দেবতাস্বরূপ মান্য করে তার পুজো করা হয়—যা আরএসএস-এর এক গুরুত্বপূর্ণ বার্ষিক আচার।(RSS )
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, যিনি এদিনের মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস।
শতবর্ষের প্রাক্কালে আয়োজিত এই বিজয়াদশমী উৎসব ঘিরে সংঘের কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। সংঘের মতে, এই দিনটি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক।(RSS)






