ছেলেকে প্রস্রাব চেটে পরিষ্কার করার নির্দেশ প্রতিবেশীর , গড়ফা থানায় অভিযোগ অভিনেতা বিশ্বনাথের
Actor Biswanath complained to Garfa Police Station that his son was ordered to clean by licking his urine

The Truth Of Bengal : শৌচাগারে যেতে না পারায়, রাস্তার ধারে প্রস্রাব করছিল অভিনেতা বিশ্বনাথ বসুর ছেলে । আর তাই দেখে ক্ষিপ্ত হন অভিনেতার প্রতিবেশী । অভিনেতার ছেলের উপর সেই প্রতিবেশী চড়াও হয় । শুধুমাত্র চড়াও নয় , তার ছেলের হাত ও মচকে দেওয়ার অভিযোগ করেন অভিনেতা । ঘটনাটি রোববার ঘটলেও , সোমবার সন্ধ্যায় অভিনেতা গড়ফা থানয় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করেছেন ।
সূত্রের খবর অনুযায়ী , রবিবার অভিনেতার ২ ছেলে মাঠে খেলতে গেছিলেন । আর সেই সময়ই বড় ছেলের প্রস্রাব পায় । অভিনেতার বড় ছেলে মাঠের পাশে একটি নর্দমায় প্রস্রাব করতে গেলে , স্থানীয় এক প্রতিবেশী তার হাত চেপে ধরে । তার ছেলে একাধিকবার হাত ছেড়ে দিতে বললে , সেই কথার কোনো কর্ণপাত করেনি সেই প্রতিবেশী । বরং , অভিনেতার ছেলের হাত মুচকে দেন তিনি ।
পাশপাশি সেই প্রতিবেশী , অভিনেতার ছেলেকে নর্দমায় করা প্রস্রাব চেটে পরিস্কার করার কথাও বলেন । এই ঘটনায় , তার ছেলে কাঁদতে শুরু করে । যার ফলে এলাকার বাসিন্দারা জড়ো হতে থাকে । এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশ্বনাথ বসু । তারপর একটি স্থানীয় হাসপাতলে বিশ্বনাথ বসুর ছেলেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার হাতের এক্সরে করা হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যেবেলায় গড়ফা থানে গিয়ে তিনি প্রতিবেশীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ।
Free Access





