ফের শ্যুটআউট কলকাতায়! এবার ঘটনাস্থল লেক গার্ডেন্স
Shootout again in Kolkata! This time the scene is Lake Gardens

The Truth Of Bengal: আবার শ্যুটআউট শহর কলকাতায়। ঘটনাটি ঘটেছে লেক গার্ডেন্স থানা এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে লেক গার্ডেন্স থানার পুলিশ ও হোমিসাইড বিভাগের গোয়েন্দারা।
সূত্রের খবর, গত রবিবার লেক গার্ডেন্স এলাকায় নিজেদের দম্পতি পরিচয় দিয়ে একটি গেস্ট হাউসে ওঠে ওই যুগল। হোটেলের ঘরেই ছিল তারা। বুধবার বিকাল ৫টা নাগাদ হঠাৎ গুলির আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান রক্তাক্ত অবস্থায় হোটেলের মেঝেতে পড়ে ছিল ওই দুজন। হোটেলের ঘর থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠান তারা। তরুণীর পায়ে গুলি করার পরে নিজের মাথায় গুলি চালায় ওই যুবক। ঘটনাস্থলেই মারা যায় সে, অপরদিকে জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি তরুণী।
নিহত যুবক রাজেশ কুমার সাউ বজবজের বাসিন্দা বলে জানা গিয়েছে। গেস্ট হাউসের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে এই ঘটনা ঘটালো যুবকটি তা এখনো জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে লেক গার্ডেন্স থানার পুলিশ।





