রাজ্যের খবর

তৃণমূল নেতার বাড়ির সামনে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য এলাকায়

Fresh bomb recovered in front of Trinamool leader's house

The Truth Of Bengal,পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার। চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই ২ নম্বর ওয়ার্ডের মাল পাড়া এলাকায়। খবর পেয়ে দ্রুত তাজা বামা উদ্ধার করলো টাউন থানার ক্ষীরপাই আউট পোস্ট ফাঁড়ির পুলিশ।

এর আগেও লোকসভা নির্বাচনের সময়, ওই এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে বলে এমনটাই জানালেন এলাকা বাসীরা। তারা বলেন বাড়ির সামনে পড়ে রয়েছে বেশ কয়েকটি বোমা! পুলিশ জানালেন এটা বোমা নই এটা একটা বড় আকারের বম! এলাকাবাসীর দাবি, তৃণমূল সভাপতি শিবা হাজরা জানেন। দলেরই বেশ কিছু কর্মীকে ভয়, ভীত দেখানোর জন্যই এমন ভাবে বোমা মজুত করা হচ্ছে বলে অভিযোগ।

তবে এরকম ঘটনা কারা ঘটাচ্ছে সে বিষয়ে তদন্তের নামলো পুলিশ। তবে বাড়ির সামনে বোমা গুলি কে বা কারা রেখে গেলো সবি ছয় উঠছে প্রশ্ন ? একেবারে দিনের আলোয় খুল্লামখুল্লা বোমা গুলি যদি দেখা যায় সেক্ষেত্রে, আইন শৃঙ্খলা বিষয় নিয়েও বেশ কিছু সংশয় দেখা দেয়।

Related Articles