খেলা

আত্মবিশ্বাসী রোহিত – বিরাট , টুর্নামেন্টের আগে নিজের বক্তব্য স্পষ্ট করলেন

A confident Rohit-Virat made his statement clear ahead of the tournament

The Truth Of Bengal :  টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়া আগেই পৌঁছে গিয়েছে নিউ ইয়র্কে , প্রাকটিস শুরু করে দিয়েছে ক্যান্টিয়াগ পার্কে। ভারত প্রথম t20 বিশ্বকাপে যাত্রা শুরু করবে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে । যদিও শনিবার বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে প্রস্তুতি ম্যাচ তার আগে বিরাট কোহলি রোহিত শর্মা এবং ঋষভ পন্থ টিম ইন্ডিয়ার তরফ থেকে বক্তব্য রেখেছেন। যেখানে রোহিত শর্মা বলছেন আমরা প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম তারপর আর যেটা সম্ভব হয়নি, তবে এবার চ্যাম্পিয়ন হওয়ার ভালো সম্ভাবনার রয়েছে।

বিরাট কোহলির কথায় ভারত যখনই খেলে তখনই দেশবাসীর একটা প্রত্যাশা থাকে আমাদের দেশে ক্রিকেটকে আলাদাভাবে দেখা হয়। যেটা আমাদের শক্তি। তিনি আরো বলেন বহু সমর্থক আছে যারা সমর্থন করে চলেছেন যাতে তারা ভালো পারফর্ম করতে পারেন।

অপরদিকে ঋষভ বিসিসিআই এর দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বিশ্বকাপ থেকে দেশের হয়ে ক্রমাগত খেলা চালিয়ে যেতে পারবেন তিনি। সতীর্থদের সঙ্গে কথা বলে সময় কাটিয়ে তাদের সঙ্গে মজা করে ভীষণ খুশি বলেই পন্থ জানান।

 

 

Related Articles