পৌরসভার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কী করে ঘটল এমন ঘটনা?
Devastating fire in the municipal godown, how did this happen?

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- পার্ক পরিষ্কার করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে বুধবার মেদিনীপুর শহরের জজ কোর্ট এলাকায়।
জানা গেছে মেদিনীপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের জজকোট এলাকায় যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার পাশে মেদিনীপুর পুরসভার একটি গোডাউন রয়েছে। আর এই গোডাউনে আমরুদ প্রকল্পের কাজে ব্যবহৃত সমস্ত পাইপ সংক্রান্তীয় বিষয় মজুদ করে রাখা ছিল। বুধবার এই গোডাউনের পাশে একটি পার্ক পরিষ্কার করছিলেন কয়েকজন। তারপর সেই পার্কে যত আবর্জনা ছিল তা একটি জায়গায় তারা জোর করে আগুন লাগিয়ে দেয়। সেই আগুন ছড়িয়ে চলে আসে পুরসভার গোডাউনে। বাতাসের কারণে তড়িঘড়ি আগুন ছড়িয়ে যায় পুরসভার গোডাউনে।
খবর দেওয়া হয় মেদিনীপুর দমকল বাহিনীতে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনাস্থানে আসেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। তিনি বলেন এই গোডাউনে আনুমানিক ২০ লক্ষ টাকার জিনিসপত্র মজুদ করে রাখা আছে যেগুলি অম্রুদ প্রকল্পের কাজে ব্যবহারযোগ্য। তবে পাশের উদ্যানে পৌরসভা কে না জানিয়ে হঠাৎ কেন আগুন লাগালো এইটা নিয়ে একটা নোটিশ করা হবে তাদেরকে। এলাকায় কিছুটা হলেও ছড়ায় চাঞ্চল্য।





