IPL 2024

ছক্কার রেকর্ড ‘হিটম্যান’ রোহিতের, টি-টোয়েন্টিতে টপকালেন ৫০০

'Hitman' Rohit's record of sixes, topped 500 in T20Is

The Truth Of Bengal : ৬ এর রেকর্ড  ভারতীয় ‘হিটম্যান’ ক্রিকেটার রোহিত শর্মার। ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন তিনি। আইপিএল ম্যাচে ছয়ের বৃষ্টিতে এক নতুন রেকর্ড তৈরি করলেন হিটম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০-র বেশি ছক্কা হাঁকালেন এই তারকা। ভারতীয় অন্য কোন ক্রিকেটার এখনো পর্যন্ত রোহিত শর্মার ধারে কাছে পৌঁছাতে পারেনি ছক্কা মারার ক্ষেত্রে। ভারতীয় ক্রিকেটার হিসাবে রোহিত শর্মা এক নম্বরে থাকলেও ছক্কা মারার দাপট রয়েছে ক্রিস গেইলের।

এই তালিকায় সবার উপরে আছেন এই ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল। তাঁর দখলে রয়েছে ১০৫৬টি ছয়। এই তারকার ঝুলিতে যে রেকর্ড তৈরি হয়েছে তা  বিশ্বের অন্যান্য ক্রিকেটারের প্রায় ধরাছোঁয়ার বাইরে। ক্যারিবিয়ান এই তারকার পর দ্বিতীয় স্থানে আছেন রোহিতের পুরনো সতীর্থ কায়রন পোলার্ড। তিনিও ওয়েস্ট ইন্ডিজের তারকা বোলার। তাঁর ঝুলিতে রয়েছে ৮৬০টি ছয়। তৃতীয় স্থানেও রয়েছেন আর এক  ক্যারিবিয়ান তারকা। আন্দ্রে রাসেল মেরেছেন ৬৭৮টি ছয়।

৫৪৮ টি ছক্কা মারার রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের কলিন মনরোর। ৫০০-র ক্লাবে জায়গা করে নিলেন ভারতের রোহিত শর্মাও। তবে রোহিত শর্মা  অনেক কম ম্যাচ খেলে ৫০০ এর বেশি ছক্কা মেরেছেন। বাকি ক্রিকেটাররা আইপিএল ছাড়াও বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। ফলে ছক্কা হাঁকানোর সুযোগ তাঁদের কাছে বেশি ছিল। রোহিত শর্মার এই রেকর্ড শুধুমাত্র আইপিএল ও জাতীয় দলের হয়েই টি-টোয়েন্টি খেলে।

Related Articles