হারের পর আরো চাপে রাজস্থান, ম্যাচের পর শাস্তির মুখে সঞ্জু
Rajasthan under more pressure after the loss, Sanju faces punishment after the match

The Truth Of Bengal : মন্থর ওভার রেটের জন্য এবার করা শাস্তির মুখে পড়লেন সঞ্জু স্যামসন । একদিকে বৃষ্টির জন্য টস হতে দেরি হওয়া অপরদিকে মন্থর ওভার রেট সে কারণে খেলা শেষ হতে প্রায় মধ্যরাত । এবার এই মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকার জরিমানার মুখে পড়লেন সঞ্জু স্যামসন ।
আইপিএল এ যে কখন কি হয় তা বলা মুশকিল। পুরনো রেকর্ড ভেঙে চলে নতুন রেকর্ড গড়ার পালা । এবার গুজরাট টাইটানস জয়ী হলো ৩ উইকেটে । পরাজয়ের যন্ত্রণার মধ্যে নতুন চাপ এলেও রাজস্থানের ওপর ম্যাচের পর শাস্তির পেতে হলো রাজস্থানের অধিনায়ক কে মন্থর ওভার রেটএর জন্য 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সঞ্জু স্যামসন কে। এদিন সঞ্জু ৩৮ বলে ৬৮ রান করেছেন। রাজস্থান ১৯৬ রান তুলে নিয়েছে। হারের পর সঞ্জু বলেছেন শেষ ম্যাচটা হেরে গেলাম, দল হেরে যাওয়ায় খুব খারাপ লাগছে যদিও গুজরাটকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন জয়ের জন্য ।
এই হার থেকে আগামী দিনের ম্যাচের জন্য শিক্ষা নিয়ে এগিয়ে যাবেন বলেই উল্লেখ করেছেন সঞ্জু স্যামসন । টানা চার ম্যাচ অপরাজিত থাকার পর রেকর্ড ভেঙেছে রাজস্থানের। মন্থর ওভার রেটের জন্য খেলা শেষ হতে অনেক দেরি হয়ে গেছে । সঞ্জু স্যামসান এর ক্ষেত্রে এটা প্রথম অপরাধ সে কারণে সর্বনিম্ন জরিমানা করা হয়েছে তাকে । তবে ভবিষ্যতে মন্থর ওভার রেটের জন্য জরিমানা আরো বাড়তে পারে। তাছাড়াও নির্বাসন হতে পারে তার । এমনিতেই বৃষ্টির কারণে টস হতে অনেকটা দেরি হয় । তারপরে মন্থর ওভার রেট ; সব মিলিয়ে খেলা শেষ হতে অনেকটা দেরি হয় ।






