Lok Sabha Election 2024: পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী তালিকায় নেই চমক !
Lok Sabha Election 2024: There is no surprise in the BJP candidate list in West Bengal!

The Truth Of Bengal: বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছিল লোকসভা ভোটের আসনের জন্য মোট তিনটি তালিকা। তাদের প্রথম তালিকায় পশ্চিমবঙ্গের ১৯টি লোকসভা ভোটের কেন্দ্রের জন্য কেন্দ্র থেকে অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার গড়ার স্বপ্নে নরেন্দ্র মোদীর স্বপ্নাদেশ পেয়ে বঙ্গে বিজেপির প্রার্থী তালিকা আগেই প্রকাশ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ১১মার্চ কোন কেন্দ্র থেকে কে দাঁড়াবেন সবটা ব্রিগেডের জনসভাতেই উল্লেখ করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো, ঠিক তার পর থেকেই রাজ্যে টিএমসি এর পক্ষ থেকে শুরু করে দেওয়া হয় ভোটের জন্য প্রচার তখনও বিজেপির নেতারা তাকিয়ে আছে দিল্লির পানে চেয়ে। আর, মাঝে মধ্যেই উড়ে চলে যাচ্ছিলেন টিকিট কেটে দিল্লির পথে। আর মাঝে মধ্যেই বিজেপির ঘনিষ্ঠ কিছু ইউটিউব চ্যানেল ও তাদের ঘনিষ্ঠ কিছু সংবাদ চ্যানেল গুলিতে দলের তালিকা প্রকাশ্যের আগেই বলতে থাকেন মনোনীত করা হবে এমন প্রার্থীদের নাম। যেমন বসিরহাট কেন্দ্র থেকে যে মহম্মদ শামির দাঁড়ানোর কথা নিয়ে তাদের এমন ভাবে প্রচার করতে দেখা যায় যে, পরের দিন থেকেই শামি প্রচারে নামতে চলেছেন।
প্রচারের কথা বলতে গিয়ে পবন সিং কে নিয়ে হওয়া বিতর্কের কথা কম কি? প্রচারের জন্য তার নাম আগে থেকেই বলে দেওয়া হয়। ১৯টি লোকসভা কেন্দ্রের পর বাকি থাকা আরও চারটি কেন্দ্রের মধ্যে আসানসোল থেকে তার দাঁড়ানোর কথা শোনা যায়। পরে তাকেই বলতে শোনা যায় যে তিনি ভোটে দাঁড়াচ্ছেন না। এর থেকে কিছু হলেও প্রমাণ পায় যে, সংগঠন এর মধ্যেই রয়েছে কোনও গলদ। তবে অনেকেই একে বিজেপির পরিকল্পনার চোখেই দেখছে। মনে করা হচ্ছে সমস্ত খুঁটিনাটি দেখেই তারা মাঠে নামাবেন প্রার্থীদের। তবে অপর দিকে অনেকেই আবার সংগঠনকেই দুষছেন। তারা বলছেন যে, ভাঙাচোরা সংগঠন নিয়ে যদি বিজেপি মনে করেন যে, তৃণমূল’কে কেবল কেন্দ্রীয় সংগঠন গুলিকে দিয়েই দমিয়ে রাখা যাবে সেটা একান্তই ভুল ভাবনা।
দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শীল ভদ্র। তিনি যথেষ্ট যোগ্য একজন সাংগঠনিক নেতা। দমদম লোকসভা কেন্দ্রে শীল ভদ্রের কারণে নিঃসন্দেহে তার প্রভাব পড়বে ভোটে, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অর্জুন সিংহকেই। এই কেন্দ্রটি বিজেপি তার নিজের দখলেই রেখে দিল এখন থেকে বলা যেতে পারে। আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অরূপ কান্তি দিগড়কে। এই আসনটিও বিজেপির জন্য নিশ্চিত সিট হয়ে গেছে। কলকাতা উত্তরে প্রার্থী করা হয়েছে তাপস রায়কে এটাই স্পষ্ট হয়েছে যে তৃণমূল থেকে তাপস রায় না এলে বিজেপি কাকে প্রার্থী করত তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল অর্থাৎ বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। অন্যদিকে দক্ষিণ কলকাতায় প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে।
সবমিলিয়ে খেয়াল করলে দেখা যাবে প্রার্থী তালিকায় তেমন কোন চমক নেই এবার! এমন মনোভাবের কাউকে প্রার্থী করা হয়নি যে তার নিজের ক্যারি সীমাতে জয় লাভ করতে পারবে বরং জয় পরাজয় নির্ভর করবে সবটাই। দলের সাংগঠনিক ক্ষমতার উপরে।






