জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১, শোকের ছায়া এলাকায়
1 dead in a road accident on the national highway, in Shoker Chhaya area

The Truth Of Bengal: জাতীয় সড়ক থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ব্যক্তির। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দিনমজুরের। জানা যায় মৃত ব্যক্তির নাম নির্মল মুন্ডা, বাড়ি নদীয়ার শান্তিপুর ব্লকের কোন্দখোলা রাজাপুর পাড়া এলাকায়। পরিবারের দাবি ওই ব্যক্তি দিনমজুরের কাজ করত, গত কাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরোই, এরপর আর বাড়িতে ফিরে যাইনি। খোঁজাখুঁজি শুরু করে পরিবার, শান্তিপুর থানার সাথেও যোগাযোগ করলে কোন হদিস মেলেনি ব্যক্তির।
বুধবার সকাল ১১ টা নাগাদ তারা খবর পান ওই ব্যক্তির পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পরিবার জানতে পারে শান্তিপুর বাইপাস জাতীয় সড়ক থেকে ওই ব্যক্তির মৃতদে উদ্ধার হয়। তবে কোন গাড়ি তাকে পিষে দিয়ে চলে গেছে তা অজানা পরিবারের কাছে। বুধবার দুপুরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে কিভাবে ব্যক্তির দুর্ঘটনায় মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে।
FREE ACCESS






