‘মুর্শিদাবাদের ৩টি আসনেই জিততে হবে’ – কালীঘাটে দলীয় নেতৃত্বের সাথে বৈঠকে বার্তা তৃণমূল সুপ্রিমোর
Trinamool supremo's message in meeting with party leadership at Kalighat

The Truth Of Bengal : লোকসভার আগে জেলাভিত্তিক সংগঠনকে ঢেলে সাজাতে তৈরি তৃণমূল কংগ্রেস।পঃমেদিনীপুরের পর এবার মুর্শিবাদের সংগঠনকে শক্তিশালী করার গাইডলাইন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে মমতার সাফ কথা মুর্শিদাবাদে আর অধীর চৌধুরী কোনও ফ্যাক্টর নয়। জেলার ৩টি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত করার নির্দেশ দেন। একইসঙ্গে দলনেত্রীর সাফকথা ৪২ লোকসভা আসনেই তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে।
জেলার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি তিনি পর্যালোচনা করেন। এরমধ্যে সাগরদিঘির উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থী জিতলেও পরবর্তী সময়ে তিনি দলবদল করেন। বিরোধীদের শত চেষ্টা সত্বেও একুশের বিধানসভা ভোটে ঘাসফুল ফোটে ২২টি তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে জেতে। দুটোয় বিজেপিতে। পঞ্চায়েত ভোটে ৭১টি জেলাপরিষদে ফোটে ঘাসফুল। বিধানসভা থেকে পঞ্চায়েত কংগ্রেস কোনও ফ্যাক্টরই ছিল না। তাই লোকসভায় অধীর চৌধুরী কোনও ফ্যাক্টরই হবে না বলে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নেতাদের এককাট্টাভাবে লড়াইয়ের নির্দেশ দিয়েছেন।
বিজেপিও কংগ্রেস-বামেদের হারাতে সব নেতাদের একসঙ্গে লড়ার বার্তাও দিয়েছেন তিনি।তাঁর সাফকথা একসঙ্গে লড়াই করলে তৃণমূল কংগ্রেসকে কেউ আটকাতে পারবে না। মুর্শিবাদের লোকসভায় ৩টি আসনেই জেতা র লক্ষ্য নিয়ে এগোতে হবে। হুমায়ুন কবিরকে মুখে কুলুপ আঁটার নির্দেশ দিয়েছেন দলনেত্রী।জেলা ভিক্তিক সংগঠনকে শক্তিশালী করার দিক নির্দেশ করেছেন তৃণমূল সুপ্রিমো। দলের ঘরোয়া কথা বা মতভেদের কথা কোনও নেতা বাইরে বললে দল যে কড়া ব্যবস্থা নেবে সেই বার্তাও দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
FREE ACCESS






