মন্দিরের দেওয়াল ধ্বসে আটকে ৫ শ্রমিক, চলছে উদ্ধারকাজ
5 workers trapped in temple wall collapse, rescue work is going on

The Truth Of Bengal : উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কিয়ার বিপর্যয়ের স্মৃতি যেন ফের একবার ফিরে এলো। হরিয়ানার গুরু গ্রামে নির্মীয়মান একটি মন্দিরের দেয়াল আচমকাই ধসে পড়ে। এই ধর স্তূপের মধ্যেই আটকে পড়েছেন ওই মন্দিরে কর্মরত পাঁচজন শ্রমিক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নির্মীয়মান মন্দিরে পৌঁছন উদ্ধারকারী দলের সদস্যরা। এছাড়াও সেখানে পৌঁছায় অ্যাম্বুলেন্স।
সূত্রের খবর, হরিয়ানা গুরুগ্রামে সেক্টর ১৫ এর একটি জগন্নাথ মন্দিরের নির্মাণের কাজ চলছিল। বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। কিন্তু আজম তাই একেবারে হুর মুড়িয়ে ভেঙে পড়ে সেই নির্মীয়মান মন্দিরটি। এর মধ্যেই আটকে পড়েন শ্রমিকেরা। প্রসঙ্গত গতবারই নভেম্বর দীপাবলির দিন উত্তরাখণ্ডের সিলকি আড়ায় একটি নির্মীয়মান সুরঙ্গের ধ্বসেই আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক।
এবার ঠিক সেই স্মৃতিটাই আবার ফিরে এলো বড়দিনের। প্রসঙ্গত হরিয়ানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে। ইতিমধ্যে সামনে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে উদ্ধার কাজ চলছে। জেসিবি মেশিন দিয়ে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন স্থানীয় পুলিশ।
FREE ACCESS






