রাজ্যের খবর

পায়রা চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ

Killed on suspicion of theft

The Truth of Bengal: পায়রা চোর সন্দেহে এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে । মৃতের নাম বিশ্বজিৎ দাস (১৬)। তার বাড়ি কেতুগ্রাম থানার পাণ্ডুগ্রামে । শনিবার মাসুন্দি গ্রামের কাছে মাঠ থেকে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন । খবর পেয়ে কিশোরের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় কেতুগ্রাম থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

মৃতের পরিবারের অভিযোগ যে বিশ্বজিৎকে নির্মমভাবে পিটিয়ে মেরে মাঠে ফেলে দিয়ে গেছে মাসুন্দি গ্রামের লোকজন। পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে। জানা গেছে,কেতুগ্রাম থানার পাণ্ডুগ্রামের বাসিন্দা পেশায় জনমজুর বিকাশ দাসের একমাত্র পুত্র বিশ্বজিৎ দাস নবম শ্রেণীর ছাত্র ছিল। বাড়িতে পায়রা পোষার শখ ছিল বিশ্বজিতের। বেশ কয়েকটি পোশা পায়রাও রয়েছে তাদের বাড়িতে। কিন্তু শুক্রবার সকালে দুটি পায়রা সে দেখতে পাচ্ছিল না।

সেই কারনে দুই বন্ধু বাবুসোনা দাস ও শুভ দাসকে সঙ্গে নিয়ে ওই দুই পায়রার সন্ধানে বেড়িয়ে পড়েছিল বিশ্বজিৎ। খুঁজতে খুঁজতে তারা পাণ্ডুগ্রামের পাশে মাসুন্দি গ্রামে চলে যায়। সেখানে গিয়ে একটি বাড়ির চালের ওপর পায়রা দুটি বসে থাকতে দেখে তারা সঙ্গে আনা মশারি দিয়ে ধরার চেষ্টা করছিল। আর তাদের সেই অপরাধের জেরে বিশ্বজিৎ সহ তিনজনকে মাসুন্দি গ্রামের লোকজন আটকে রেখে বেদম মারধর করে বলে অভিযোগ।

Related Articles