
The Truth of Bengal : বছর ৪৬-এর স্মিতা শ্রীবাস্তব। উত্তর প্রদেশের বাসিন্দা এই স্মিতা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘকেশ নারী হিসেবে এই স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ৭ ফুট ৯ ইঞ্চি দীর্ঘায়িত চুলের অধিকরী স্মিতা শ্রীবাস্তব। কথায় বলে নারী তার কেশেই অর্ধেক সুন্দর । কবি সাহিত্যিকদের কলমে বারবার ধরা দিয়েছে চুলের বর্ণনা।
‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’ জীবনানন্দ দাশের এই বিখ্যাত কালজয়ী লাইনগুলি আজও প্রত্যেকটি পুরুষের মনকে দোলা দিয়ে ওঠে। আর বিশ্বের সবচেয়ে বড় চুলের অধিকারী হিসেবে নাম খোদায় করেছে ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। মাত্র ১৪ বছর বয়স থেকে আর চুল কাটেনি স্মিতা। সেই থেকে ধীরে ধীরে তার চুল বেড়ে ওঠার পথ চলা শুরু করেছে। তবে প্রত্যেক নারীরই চুলের প্রতি তাদের আলাদা টান রয়েছে। তবে কিভাবে পরিচর্যা করতে হয় তা হয়তো জানেন না অনেকেই। স্মিতা কিভাবে তাঁর চুলের পরিচর্যা করেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, স্মিতা সাধারণত সপ্তাহে দুই দিন চুল ভালো করে ধুয়ে থাকেন।
চুল ধোয়া, শুকানো, আলাদা করাসহ পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। তিনি ৩০ থেকে ৪৫ মিনিট ধরে চুল ধৌত করেন। তারপর হাত দিয়ে চুলকে আলাদা করার আগে টাওয়াল বা গামছা দিয়ে চুল শুকিয়ে নেন। এতে তাঁর দুই ঘণ্টার মতো চলে যায়।’ যখন স্মিতার চুল একেবারে আলাদা হয়ে যায় এবং পুরোপুরি শুকিয়ে যায়, তখন বেণী করা বা চুল বাঁধার আগে তিনি চিরুনি ভালোভাবে আঁচড়ে নেন। এভাবেই তার চুলের যত্ন নেন স্মিতা শ্রীবাস্তব।


