বিনোদন

অস্ত্রোপচার সফল! কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন পরমব্রতর স্ত্রীর পিয়া?

 

কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তীর কিডনিতে পাথরের অস্ত্রোপচার সফল হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং রাত আটটা নাগাদ তার অস্ত্রোপচার শেষ হয়।

সূত্রের খবর, অস্ত্রোপচারে পিয়ার কিডনিতে থাকা পাথরটি বের করে ফেলা হয়েছে। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। তবে কবে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন তা এখনো নিশ্চিত নয়।

প্রসঙ্গত, সোমবারই পরমব্রত এবং পিয়ার বিয়ে হয়েছিল। বিয়ের পরদিনই পিয়ার অসুস্থ হয়ে পড়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে প্রাপ্ত খবর অনুযায়ী তিনি সুস্থই আছেন। আশা করাই যায় শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন পিয়া।

Related Articles