কলকাতারাজ্যের খবর

দীপাবলির আবহেই বদলাচ্ছে বাংলার আবহাওয়া, ফের বৃষ্টির পূর্বাভাস

সোমবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Truth of Bengal:  সোমবার থেকেই বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। উত্তর-পূর্ব বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। তার প্রভাবেই সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে।

সোমবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে।

কলকাতাতেও বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার আকাশ প্রথমে পরিষ্কার থাকলেও বেলার দিকে মেঘলা হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের আবহাওয়ার পরিবর্তন হবে এবং বৃষ্টির সম্ভাবনা কমবে।

Related Articles