আজকের দিনে

কালীপুজোর পুণ্যতিথিতে কোন রাশির ভাগ্যে মা শ্যামার কৃপায় ফিরবে ধনসম্পদ?

দেখে নিন মেষ থেকে মীন পর্যন্ত আজকের রাশিফল

Truth of Bengal: আজ চাঁদের গোচর হবে তুলা রাশিতে। পঞ্জিকা অনুযায়ী, সকাল ১১টা ২৭ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এরপর শুরু হবে অমাবস্যা তিথি। পাশাপাশি আজ আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাবও থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রবিবার হল সূর্যদেবের আরাধনার দিন। কালীপুজোর এই বিশেষ পুণ্যতিথিতে কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম, দাম্পত্য ও স্বাস্থ্যের দিক থেকে ১২ রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে? দেখে নিন মেষ থেকে মীন পর্যন্ত আজকের রাশিফল।

মেষ রাশি

আজ শারীরিক সুস্থতার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। দাম্পত্য জীবনে মতের অমিল থেকে অশান্তি বাড়তে পারে। পরিবারের কোনও নিকট আত্মীয়কে ঘিরে দুঃসংবাদ পাওয়ার আশঙ্কা রয়েছে। লোহা ও রাসায়নিক দ্রব্যের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি বা কর্মসংস্থানের সুখবর আসতে পারে। যাতায়াতের সময় যানবাহন নিয়ে সতর্ক থাকুন।

বৃষ রাশি

কর্মক্ষেত্রের নানা বিষয় নিয়ে মানসিক উদ্বেগ বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় আর্থিক লাভের যোগ রয়েছে। পড়াশোনায় ভালো ফল করতে পারেন ছাত্রছাত্রীরা। কোনও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা আপনার কাজে আসবে। বিবাহের জন্য পাত্র বা পাত্রী দেখার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হতে পারে।

মিথুন রাশি

আজ শরীরের প্রতি বাড়তি যত্ন নেওয়া জরুরি। আঘাত বা রক্তপাতের কারণে শারীরিক সমস্যার আশঙ্কা রয়েছে। বিবাদ এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতি থেকে দূরে থাকাই ভালো। নতুন ব্যবসায়িক পরিকল্পনা আর্থিক সাফল্য এনে দিতে পারে। দাম্পত্য জীবনে আইনি জটিলতা তৈরি হওয়ার ইঙ্গিত রয়েছে। আগুন ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।

কর্কট রাশি

কর্মক্ষেত্রে আজ তুলনামূলকভাবে স্বস্তিতে থাকতে পারবেন। তবে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়তে পারেন। ডিলারশিপ বা এজেন্সির ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিচিত বা ঘনিষ্ঠ কারও সঙ্গে শত্রুতার কারণে ক্ষতির মুখে পড়তে পারেন। কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন, নইলে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।

সিংহ রাশি

আজ আপনার পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসতে পারে। উপার্জনের দিক থেকেও দিনটি অনুকূল। বিবাহের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। তবে শারীরিক ক্ষেত্রে বিশেষত স্ত্রী-রোগ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। পরিবারের গুরুজনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন।

কন্যা রাশি

সামান্য ভুলের কারণে আজ বড় কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের অসন্তোষ বা রাগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। পুরনো ঋণ মিটিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা থেকেও মুক্তি মিলতে পারে। তবে ব্যবসায়িক অংশীদারের কাছ থেকে প্রতারণার আশঙ্কা রয়েছে। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।

তুলা রাশি

আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার চিন্তাভাবনা করুন। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধান হতে পারে। কাজের প্রয়োজনে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কাজের চাপ থেকে বিরক্তি ও মানসিক অশান্তি বাড়তে পারে। নতুন ব্যবসায় বিনিয়োগ বা উদ্যোগ শুরু করার জন্য দিনটি বিশেষ অনুকূল নয়। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

আজ স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। অযথা আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন না। শারীরিক সমস্যা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তবে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনিক্স বা বিলাসবহুল সামগ্রী কেনার জন্য অতিরিক্ত অর্থ খরচ হতে পারে। সামাজিক বা উন্নয়নমূলক কাজে যুক্ত থাকলে প্রশংসা ও সম্মান পেতে পারেন।

ধনু রাশি

আজ আধ্যাত্মিকতা ও ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে। স্বনির্ভর কোনও প্রকল্প থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে প্রতিবেশী কিংবা সহকর্মীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য পাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হবে। রাজনৈতিক বিষয়ে বিতর্ক বা বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন। নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।

মকর রাশি

নতুন কোনও কাজ বা উদ্যোগ নিয়ে পরিকল্পনা শুরু করতে পারেন। ধর্মীয় স্থানে বা তীর্থভ্রমণের যোগ রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। ভবিষ্যতের কথা ভেবে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো পারিবারিক বিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতি হতে পারে। তবে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে মতের অমিল দেখা দিতে পারে।

কুম্ভ রাশি

ব্যবসায়িক দিক থেকে আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন ব্যবসার পরিকল্পনা বা সম্প্রসারণ নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন। তবে নিজের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন, বিশেষ করে স্ত্রী-রোগ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। কোনও নিকট আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে চিন্তিত হতে পারেন। হাড়ে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। পৈতৃক সম্পত্তি বা অর্থলাভের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মীন রাশি

আজ কোনও জরুরি সমস্যা ঘিরে মানসিক চাপ বাড়তে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মন বসবে। সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। প্রাপ্য অর্থ বা সুযোগ পেতে কিছুটা দেরি হতে পারে। মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। জলাশয় বা জলের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন। ঠান্ডা লাগা কিংবা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।

Related Articles