ধনতেরসে বড় সুখবর! এক ধাক্কায় অনেকটা সস্তা সোনা, আজ কত দাম জানেন?
এই বিশেষ দিনে সোনা কেনাকে শুভ বলে মনে করা হয়
Truth of Bengal: ধনতেরাসের সকালেই ক্রেতাদের জন্য স্বস্তির খবর! অনেকটাই কমেছে সোনার দাম। প্রতি বছর ধনতেরাস উপলক্ষে সোনা ও রুপো কেনার জন্য গয়নার দোকানগুলিতে ভিড় জমান অসংখ্য মানুষ। এই বিশেষ দিনে সোনা কেনাকে শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে বিভিন্ন জুয়েলার্সের তরফে গয়নার উপর বিশেষ ছাড়ও দেওয়া হয়। ফলে তুলনামূলক কম খরচে পছন্দের গয়না কেনার সুযোগ পান ক্রেতারা। গত কয়েকদিন ধরেই সোনার দাম গত ছয় মাসের তুলনায় অনেকটাই কম রয়েছে। চলতি বছরের সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে দর বেশ খানিকটা নেমেছে। তাই ধনতেরাসে সোনা কেনার পরিকল্পনা থাকলে বাজারদরের এই পরিবর্তন আপনার জন্য সুখবর হতে পারে।
কলকাতায় আজ সোনা ও রুপোর দাম কত?
শুক্রবার, ৬ নভেম্বর কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩,৩৮০ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দর দাঁড়িয়েছে ১০,৯৮৫ টাকা। এদিকে এক কেজি রুপোর দাম হয়েছে ১,৮৪,৩৯০ টাকা।
তবে মনে রাখতে হবে, এই বাজারদরের সঙ্গে সোনা ও রুপো কেনার ক্ষেত্রে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি দিতে হবে।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)।
১ গ্রাম সোনার গয়না কিনতে কত খরচ হবে?
শুধু বাজারদর জানলেই সোনার গয়না কেনার প্রকৃত খরচ বোঝা সম্ভব নয়। শুক্রবার ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ১৩,৩৮০ টাকা হলেও এর সঙ্গে যুক্ত হবে গয়না তৈরির মজুরি বা মেকিং চার্জ, জিএসটি এবং হলমার্ক সংক্রান্ত খরচ। বিভিন্ন দোকানে মেকিং চার্জের পরিমাণও আলাদা হতে পারে।
সব মিলিয়ে দোকানের ছাড়, মেকিং চার্জ ও অন্যান্য খরচের উপর নির্ভর করে এক গ্রাম সোনার গয়নার আনুমানিক দাম ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকার আশপাশে হতে পারে।
ধনতেরাসে সোনা কেনার আগে কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
সোনা কেনার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই যাচাই করে নেওয়া প্রয়োজন।
গয়নায় BIS হলমার্ক এবং HUID নম্বর রয়েছে কি না দেখে নিন।
সোনার ক্যারেট ও বিশুদ্ধতা যাচাই করুন।
গয়নার মোট ওজনের পাশাপাশি নেট সোনার ওজন জেনে নিন।
মেকিং চার্জ কত নেওয়া হচ্ছে, তা আগে থেকেই জেনে নিন।
জিএসটি-সহ চূড়ান্ত বিল কত হচ্ছে, তা বুঝে নিন।
একই ডিজাইনের গয়নার ক্ষেত্রে বিভিন্ন দোকানের দাম ও মেকিং চার্জ তুলনা করে দেখুন।


