চন্দ্র ও শুভ যোগের প্রভাবে খুলবে সৌভাগ্যের দুয়ার! জেনে নিন আজকের রাশিফল
আজ মেষ থেকে মীন—১২ রাশির ভাগ্যে কী রয়েছে
Truth of Bengal: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ চন্দ্রের অবস্থান থাকবে তুলা রাশিতে। পঞ্জিকা অনুসারে, রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে আশ্বিন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। এরপর শুরু হবে তৃতীয়া তিথি। পাশাপাশি আজকের দিনে বিষকুম্ভ ও প্রীতি যোগের প্রভাবও থাকবে। হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সোমবার মহাদেবের আরাধনার বিশেষ দিন। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুসারে কোনও রাশির জাতকদের সামনে খুলতে পারে নতুন সম্ভাবনার দরজা, আবার কাউকে সতর্ক থাকতে হতে পারে অর্থ, স্বাস্থ্য কিংবা সম্পর্কের বিষয়ে। জেনে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্রের প্রচলিত গণনা অনুযায়ী আজ মেষ থেকে মীন—১২ রাশির ভাগ্যে কী রয়েছে।
মেষ রাশি
আজ আর্থিক উন্নতির সম্ভাবনা থাকলেও খরচের পরিমাণও বাড়তে পারে। নতুন ব্যবসায় বিনিয়োগ থেকে লাভের আশা রয়েছে। অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে। তবে দাম্পত্য জীবনে সামান্য মনোমালিন্য বড় আকার নিতে পারে।
বৃষ রাশি
দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা কোনও কাজ আজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। তবে কর্মক্ষেত্রে আবেগের বশে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন।
মিথুন রাশি
কর্মজীবনে আজ ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নিজের দক্ষতা ও পরিশ্রমের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। ব্যবসায় অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনাও রয়েছে। পরিবারের কোনও সদস্যের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
কর্কট রাশি
আজ ব্যবসা ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। মূল্যবান জিনিসপত্র হারানো বা চুরির আশঙ্কা রয়েছে। তবে আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভের সুযোগ আসতে পারে। জীবনসঙ্গীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়বে। আত্মীয়দের সঙ্গে পুরোনো বিরোধ নতুন করে মাথাচাড়া দিতে পারে।
সিংহ রাশি
দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি কাজ আজ এগোতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। চাকরিপ্রার্থীদের কাছেও আশাব্যঞ্জক খবর আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেলেও নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। অন্যের প্রয়োজনে অর্থ ব্যয় করতে হতে পারে।
কন্যা রাশি
আর্থিক দুশ্চিন্তা কিছুটা কমতে পারে। পুরোনো ঋণের বোঝা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় জটিল কাজ সহজ হয়ে উঠবে। সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটে যেতে পারে। বিদেশযাত্রার সুযোগও তৈরি হতে পারে।
তুলা রাশি
চাঁদের গোচরের প্রভাবে আজ তুলা রাশির জাতকদের জীবনে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে বলে জ্যোতিষমত। বাড়ি কেনা বা নতুন বাসস্থানের পরিকল্পনা এগোতে পারে। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন। নিজের দক্ষতার সুবাদে নতুন কাজের প্রস্তাব আসতে পারে।
বৃশ্চিক রাশি
কর্মজীবনে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তনের কথা ভাবলে নতুন সুযোগ সামনে আসতে পারে। পুরোনো কোনও পরিচিত ব্যক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে। প্রেমের ক্ষেত্রেও নতুন সম্পর্কের সূচনার ইঙ্গিত রয়েছে। গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।
ধনু রাশি
আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা ও দায়িত্ব দুই-ই বাড়তে পারে। তবে পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি মোটের উপর স্থিতিশীল থাকবে। যানবাহন চালানোর সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। আঘাত লাগার আশঙ্কা রয়েছে বলে জ্যোতিষমতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
মকর রাশি
কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপের পরিস্থিতি তৈরি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অসন্তোষের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। পড়ুয়াদের মনোযোগ ধরে রাখতে সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে মতের অমিল দেখা দিলেও আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া সম্ভব।
কুম্ভ রাশি
আজ কুম্ভ রাশির জাতকদের জন্য একাধিক শুভ সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আয় বৃদ্ধির পাশাপাশি পুরোনো আর্থিক সমস্যা অনেকটাই মিটতে পারে। চাকরিপ্রার্থীরা নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। গৃহঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে পারেন।
মীন রাশি
আজ অসম্পূর্ণ কাজ শেষ করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেন। গবেষণা ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ধীরে ধীরে কমতে পারে। তবে সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে।






