কলকাতা

সুরুচি সংঘের দেওয়ালে LIC-র নোটিস! চরম অস্বস্তিতে বিশ্বাস ব্রাদার্স

আগামী ১৮ জুলাইয়ের মধ্যে এলাকা খালি করতে হবে

Truth of Bengal: নিউ আলিপুরে এলআইসির জমি দখল করে সুরুচি সংঘ ক্লাব তৈরির অভিযোগ ঘিরে নতুন করে চাপ বাড়ল বিশ্বাস ব্রাদার্সের উপর। শনিবার ক্লাবের দেওয়ালে নোটিস টাঙিয়ে জমি খালি করার নির্দেশ দিল জীবন বিমা নিগম। আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে এলাকা খালি করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি না ছাড়লে আইনি পদক্ষেপের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে এলআইসি।

Rahool-Federation Conflict | Swarup Biswas called the statement sent by  small screen producers fake dgtl - Anandabazar

অভিযোগ, নিউ আলিপুরে এলআইসির মোট চারটি প্লট দখল করে সুরুচি সংঘ ক্লাব গড়ে তোলা হয়েছে। ওই জমিতে বেআইনি নির্মাণেরও অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এলআইসির দাবি, এর আগেও একাধিকবার জমি দখলের অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সেই জমি খালি করা হয়নি। রাজ্যে পালাবদলের পর নিজেদের জমি পুনরুদ্ধারে ফের সক্রিয় হয়েছে বিমা সংস্থা। কয়েক দিন আগে আলিপুর থানায় গিয়ে জমি পুনরুদ্ধারের দাবি জানান এলআইসির আধিকারিকরা। তার পরই এবার আইনজীবীর মাধ্যমে সুরুচি সংঘকে আনুষ্ঠানিকভাবে নোটিস পাঠানো হল।

Channels have come forward to resolve TV's non-payment issues: Arup Biswas  - Times of India

সুরুচি সংঘের দুর্গাপুজো কলকাতার অন্যতম জনপ্রিয় পুজোগুলির মধ্যে একটি। ক্লাবটি অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত। ইতিমধ্যেই হেনস্তা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মেসি-কাণ্ডে তিনবার নোটিস পাওয়ার পর অবশেষে হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। এই পরিস্থিতির মধ্যেই সুরুচি সংঘের জমি খালি করার নোটিস ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে।