কলকাতারাজ্যের খবর

জামাইষষ্ঠীর দুপুরে আবহাওয়ার মারাত্মক টুইস্ট! কী জানাল হাওয়া অফিস?

সপ্তাহজুড়েই কলকাতায় এই মেঘ-বৃষ্টির খেলা জারি থাকবে

Truth of Bengal: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। টানা দাবদাহ আর ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যজুড়ে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে, যার জেরে এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক মুক্তি পেয়ে স্বস্তিতে আমজনতা। আজ, শনিবার জামাইষষ্ঠীর পুণ্যলগ্নেও কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ও রোদের দেখা মিললেও গরমের তীব্রতা নেই বললেই চলে। আবহাওয়াবিদদের মতে, দুপুরের পর তিলোত্তমায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ধেয়ে আসতে পারে ঝড়বৃষ্টি, সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। আগামী সপ্তাহজুড়েই কলকাতায় এই মেঘ-বৃষ্টির খেলা জারি থাকবে।

Kolkata weather: Unprecedented rains leave seven dead; several places  inundated under knee-deep water - The Economic Times

এক নজরে আজকের তাপমাত্রা: সর্বনিম্ন তাপমাত্রা: ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম) সর্বোচ্চ তাপমাত্রা: ২৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি কম)। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। আগামীকাল, রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের দিনও দক্ষিণবঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকায় ছুটির দিনে বাইরে বেরোনোর সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Under a cloud: Meet Kolkata's storm chasers who document extreme weather |  Kolkata News - The Indian Express

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত। আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে লাল সতর্কতা (Red Alert) জারি করে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পঙে রয়েছে কমলা সতর্কতা। আগামীকাল রবিবারও পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Articles