কলকাতা

স্বামী বিবেকানন্দের মা এর নামাঙ্কিত ভুবনেশ্বরী ভবন এর উদ্বোধন

স্বেচ্ছাসেবকদের প্রতি রামকৃষ্ণ মিশন গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে

Truth Of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: উত্তর কলকাতার সিমলাপাড়া য় ভুবনেশ্বরী ভবন’ এর উদ্বোধন হলো। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন ও সাংস্কৃতিক কেন্দ্র এর সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ জানিয়েছেন, ১৮ গৌর মোহন মুখার্জি স্ট্রিট, কলকাতা -৬ ঠিকানায় অবস্থিত সম্প্রতি ওই ভবনটির অধিগ্রহণ সংস্কার ও পুনর্নির্মাণ সম্পন্ন করে উদ্বোধন হয়েছে। স্বামী বিবেকানন্দের পূজনীয় জননীর নামানুসারে ওই ভবনটি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ উদ্বোধন করেন ।

এই বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে অত্যন্ত রুচিশীলভাবে সজ্জিত এই নবকলেবরপ্রাপ্ত ভবনে, একটি নতুন ‘চারুকলা বিদ্যালয়’ (স্কুল অফ আর্ট) গড়ে তোলা হবে। এই বিদ্যালয়টি প্রথাগত ও সমসাময়িক—উভয় ধারার শিল্পচর্চাকে লালন করতে এবং শিক্ষা, প্রদর্শনী ও কর্মশালার আয়োজনের জন্য একটি উপযুক্ত মঞ্চ প্রদান করতে পরিকল্পিত হয়েছে।

‘ভুবনেশ্বরী ভবন’-এর সংস্কার ও পুনর্নির্মাণ কাজ ‘পিয়ারলেস’ ( পি জি এফ আই)-এর উদার আর্থিক সহায়তায় সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই প্রকল্পের সফল রূপায়ণে যাঁদের প্রচেষ্টা ও দক্ষতার অবদান রয়েছে—সেই সকল দাতা, স্থপতি, কারিগর এবং স্বেচ্ছাসেবকদের প্রতি রামকৃষ্ণ মিশন গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Related Articles