কলকাতারাজ্যের খবর
মুখোমুখি মুখ্যমন্ত্রী-কমিশনার! ২ ফেব্রুয়ারি জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে ইতিমধ্যেই পাঁচটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।
Truth Of Bengal: আগামী ২ তারিখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ইতিমধ্যে দিল্লির নির্বাচন কমিশন থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে। ঐদিন বিকেল চারটের সময় এই সাক্ষাৎ হবে। তবে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা যাচ্ছেন না।
প্রতিনিধিদল সঙ্গে যাবেন। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে ইতিমধ্যেই পাঁচটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এস আই আর প্রক্রিয়া কে কেন্দ্র করে সাধারণ মানুষের হয়রানি সহ বেশ কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখেছিলেন। এবার সরাসরি যাচ্ছেন দিল্লিতে। সিঙ্গুরের সভা থেকে দিল্লি যাওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে।






