কলকাতা

রেড রোডে ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব! প্রজাতন্ত্র দিবসের মহড়ায় গার্ডরেলে ধাক্কা বিলাসবহুল গাড়ির

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির কাগজপত্রে বিভিন্ন অনিয়ম রয়েছে।

Truth Of Bengal: প্রজাতন্ত্র দিবসের আগে রেড রোডে কুচকাওয়াজের মহড়ার সময় ফের দুর্ঘটনার ঘটনা ঘটল। সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ কর্মীরা দেখেন একটি বিলাসবহুল গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে। পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলেই ময়দান থানার পুলিশ গাড়িটি আটক করে চালকসহ গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটিতে ৩-৪ জন কম বয়সী ছেলে-মেয়ে ছিলেন এবং গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির কাগজপত্রে বিভিন্ন অনিয়ম রয়েছে। বিশেষ করে ইনসিওরেন্স ও দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত কাগজপত্র সঠিক ছিল না। এই দুর্ঘটনার কারণে ২০১৬ সালের ১৩ জানুয়ারি রেড রোডে বিমানবাহিনীর কর্মকর্তা অভিমন্যু গৌড়কে পিষে দেওয়ার ঘটনার ভয়াবহ স্মৃতি আবারও জীবন্ত হয়ে উঠেছে।

সেদিন সকাল ৬টা থেকে ৬টা ১০ মিনিটের মধ্যে খিদিরপুর রোড থেকে এক অডি গাড়ি দ্রুতগতিতে একের পর এক ব্যারিকেড ভেঙে রেড রোডে প্রবেশ করেছিল। উত্তর কলকাতার দিকে যাওয়ার পথে বাধা দেখে চালক গাড়িটি সাম্বিয়া জে কে আইল্যান্ডের কাছ থেকে ঘুরিয়ে নেন। তখন রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলছিল। অডি গাড়িটি বিমানবাহিনীর কর্মী অভিমন্যু গৌড়কে ধাক্কা দেয়ার পর স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়।

চালকের আসনে ছিল সাম্বিয়া সোহরাব। তার সঙ্গে স্কোডা গাড়িতে ছিলেন তার দুই সঙ্গী জনি ও শানু। তারা সাম্বিয়াকে পার্ক স্ট্রিটের একটি গেস্টহাউসে নিয়ে যান। এরপর শানু ও সাম্বিয়া অন্য একটি গাড়ি নিয়ে শহরের বাইরে পালানোর চেষ্টা করেন। বাইপাসের ধারে গাড়ি নষ্ট হলে তারা অন্য গাড়িতে উঠেন এবং খড়গপুরে পৌঁছে ট্রেনে করে ঝাড়খণ্ডের পথে যান। সেখান থেকে দিল্লি হয়ে শানু পালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশ সাম্বিয়াকে দিল্লি থেকে গ্রেপ্তার করে।

Related Articles