রাজ্যের খবর

দুর্গাপুর আদালত চত্বরে ব্যস্ততা, জাতীয় লোক আদালতে বড় সাড়া

আদালত সূত্রে জানা গিয়েছে, এই লোক আদালতে মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ, ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত মামলা, চেক বাউন্স, পারিবারিক বিরোধ, বিদ্যুৎ বিল, পৌর কর-সহ একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলার শুনানি হয়।

Truth Of Bengal: দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত। সকাল থেকেই আদালত চত্বরে ছিল ব্যস্ততা ও মামলাকারীদের ভিড়।

আদালত সূত্রে জানা গিয়েছে, এই লোক আদালতে মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ, ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত মামলা, চেক বাউন্স, পারিবারিক বিরোধ, বিদ্যুৎ বিল, পৌর কর-সহ একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলার শুনানি হয়। পারস্পরিক সমঝোতার মাধ্যমে বহু মামলার নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলাকারী ও আইনজীবীরা।

দুর্গাপুর মহকুমা আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী এবং আদালতের আধিকারিকদের সক্রিয় সহযোগিতায় লোক আদালত সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আদালত কর্তৃপক্ষের মতে, এর ফলে বিচার ব্যবস্থার উপর চাপ যেমন কমেছে, তেমনই সাধারণ মানুষ অল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পেয়েছেন। এই প্রসঙ্গে আইনজীবী কল্লোল ঘোষ বলেন, জাতীয় লোক আদালত সাধারণ মানুষের কাছে বিচার ব্যবস্থাকে আরও সহজ ও সহজলভ্য করে তোলে। শান্তিপূর্ণ সমাধানের পথ দেখায় এই ব্যবস্থা।