Durga Angan Construction: দিঘার জগন্নাথ মন্দিরের ধাঁচে নিউ টাউনে তৈরি হচ্ছে ‘দুর্গা অঙ্গন’, কবে শুরু কাজ?
মুখ্যমন্ত্রীর সুবিধামতো ডিসেম্বরের যে কোনও একটি দিনে ভিতপুজো হবে এবং সেই দিন থেকেই মাঠের কাজ শুরু হয়ে যাবে।
Truth of Bengal: নিউ টাউনে দুর্গা অঙ্গনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে আগামী ডিসেম্বর থেকেই। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রকল্পের সমস্ত প্রাথমিক কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং দরপত্র প্রক্রিয়াও পুরোপুরি সম্পন্ন। দিঘার বিখ্যাত জগন্নাথ মন্দিরের ধাঁচে তৈরি হবে এই বিশাল দুর্গা অঙ্গন। নির্মাণের সম্পূর্ণ দায়িত্বে রয়েছে হিডকো। সংস্থার চেয়ারপার্সন তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রীর সুবিধামতো ডিসেম্বরের যে কোনও একটি দিনে ভিতপুজো হবে এবং সেই দিন থেকেই মাঠের কাজ শুরু হয়ে যাবে। ইকো পার্কের খুব কাছে, রামকৃষ্ণ মিশনের জমির ঠিক পাশেই গড়ে উঠবে এই মন্দির কমপ্লেক্স।
এসআইআর-আতঙ্কে মৃত ৩৯ জনের পরিবার পাচ্ছেন ২ লক্ষ করে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর pic.twitter.com/t46z8MKslc
— BanglaJago Tv (@BanglaJagotv) December 2, 2025






