নক্কারজনক ঘটনা ত্রিপুরায়, দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত ওসি
সেখানে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে মারধর ও হেনস্থার শিকার হলেন খোদ ওসি।
Truth Of Bengal: ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যগুলির আইনশৃঙ্খলার অবস্থা কতটা শোচনীয়, তা আরও একবার প্রমাণিত হল। এবারের ঘটনাস্থল ত্রিপুরা। সেখানে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে মারধর ও হেনস্থার শিকার হলেন খোদ ওসি। তিনি আক্রান্ত হন ক্লাব কর্তাদের হাতে। ঘটনাকে কেন্দ্র করে যেমন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে সমালোচনা। তীব্র নিন্দা করা হয়েছে এই ঘটনার।
জানা গিয়েছে, বিলোনিয়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশের তরফ থেকে বলা হয় বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালিপুজোর বিসর্জনের শোভাযাত্রায় আওয়াজ কম করতে সাউন্ড বক্সের। কিন্তু তা মানেননি ক্লাব কর্তারা। তা দেখেই সেই বক্স নিজে বন্ধ করে দেন ওসি। তা দেখে রেগে যান ক্লাব কর্তারা এবং চড়াও হন ওসির উপর। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে মারধর করা হয় ওসিকে বলে অভিযোগ।
ঘটনার পরই এক বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি ও সাউন্ড বক্স, দুটোই। তবে উদ্যোক্তারাও পাল্টা অভিযোগের আঙ্গুল তুলেছেন ওসির দিকে। তাঁদের বক্তব্য, ওসি নিগ্রহ করেছেন শোভাযাত্রায় থাকা সঙ্গীত শিল্পীকে। তবে ঘটনা জানাজানি হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে নিন্দার বন্যা। অধিকাংশই এটিকে লক্কারজনক ঘটনার তকমা দিয়েছেন। এখানেই শেষ নয়, অনেকে এটাও দাবি করেছেন যে গেরুয়া শিবির শাসিত এই রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা একেবারেই ভালো নয়।






