রাজ্যের খবর

চন্দননগরে ৭০ তম সাংবাদিক সম্মেলন, জগদ্ধাত্রী পুজো নিয়ে কী ঘোষণা করা হল?

সৌগত রায়, হুগলি: আসন্ন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এ বছরও চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন। শুক্রবারে এই সভার স্থান ছিল চন্দননগর (Hoogly) কুটির মাঠ সংলগ্ন সভাগৃহ। এ বছরে তা ৭০ তম বর্ষে পদার্পণ করল। পুজোকে নিয়ে কী ঘোষণা করা হয়?

আরও পড়ুনঃ BGCL Recruitment: বেঙ্গল গ্যাস কোম্পানিতে অ্যাসোসিয়েট পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

জানা যায়, এই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে আরও সুষ্ঠুভাবে ও বৃহৎ পরিসরে সম্পন্ন করতে সারা বছর ধরে ১৮০টি পুজো কমিটি একত্রে কাজ করে। এ বছর তিনটি নতুন পুজো কমিটি — সুভাষ পল্লী উত্তরপাড়া, শহীদ বেদী মানকুন্ডু এবং সুকান্তনগর মহিলা সমিতি, কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত হয়েছে। (Hoogly)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

আগামী ১লা নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা, যেখানে ৭০টি পুজো কমিটি অংশ নেবে। মোট ২৪৫টি লড়ি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে — কোনো বারোয়ারির ৪টি, আবার কোনো কমিটির ৩টি লড়ি নিয়ে।চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলো, ঐতিহ্য ও একতা — তারই প্রস্তুতিতে সরগরম শহর। (Hoogly)

Related Articles