রাজ্যের খবর

উড়ে এল ফানুস, পুড়ে ছাই ২টি বাড়ি!

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: সোমবার দীপাবলীর রাত্রেই বিষাদের সুর কেশিয়াড়ির বড়চাটি এলাকায়। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল এলাকার দুটি বাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায়।

আরও পড়ুন: Trump Tariffs: চিনকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, নভেম্বরের মধ্যে চুক্তি না হলে চিনা পণ্যে ১৫৫% শুল্ক!

জানা যায়, কেশিয়াড়ির খাজরা গ্রাম পঞ্চায়েতের বরচাটি এলাকার দুই স্থানীয় বাসিন্দা সর্বেশ্বর মাইতি ও সুরেন মাইতির খড়ের চালে হঠাৎই আগুন লাগার ঘটনাটি ঘটে। সেখানে উপস্থিত বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। তবে ব্যর্থ হন তাঁরা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় ও দমকলের যৌথ প্রচেষ্টায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির মধ্যে থাকা জিনিসপত্র।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

যদিও এলাকাবাসী ও পরিবারের লোকের দাবি এলাকায় বাজি বা ফানুস থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি ফানুস এসেই সর্বেশ্বর মাইতির খড়ের চালের উপর প্রথমে পড়ে, তারপরে দাউ দাউ করে জ্বলে ওঠে বাড়ির চালটি। আর তাই তার বাড়ির পাশেই সুরেন মাইতির বাড়িতেও সেই আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে কয়েক ঘণ্টার মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় দুটি বাড়ি। যদিও ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে। তবে আলোর উৎসবের সময় মানুষের আনন্দে আত্মহারা হয়ে গিয়েই এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়ে দুটি পরিবার কার্যত অন্ধকারে ভরে গেল।

Related Articles