তুষারঝড়ে শহিদ বাংলার দুই জওয়ান, গ্রামে ফিরল বাক্সবন্দি দেহ
সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে শ্রদ্ধা জানান।
পার্থ দাস, বীরভূম: জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনাবাহিনীর অভিযানে তুষারঝড়ের মধ্যে পড়ে শহিদ হয়েছেন বাংলার দুই জওয়ান। বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে সন্ত্রাসবাদী নিকেশ অপারেশন চলায় সেনাবাহিনী (Bengal Martyrs)। সেই অভিযান দলে ছিলেন বাংলার দুই প্যারা কমান্ডো। একজন মুর্শিদাবাদের বাসিন্দাল্যান্স হাবিলদার পলাশ ঘোষ (৩৮) ও অন্যজন বীরভূমের বাসিন্দা ল্যান্স নায়েক সুজয় ঘোষ (২৮)। অভিযানের সময় তুষারঝড়ের মধ্যে পড়েন তাঁরা। নিখোঁজ হয়ে যান পলাশ ও সুজয়। দুই প্যারা কমান্ডোর খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী। বরফাবৃত অবস্থায় উদ্ধার করা হয় পলাশকে। আইসিইউতে থাকাকালীন মৃত্যু হয় তাঁর। পরে উদ্ধার করা হয় সুজয়ের দেহ।
আরও পড়ুনঃ অন্যের ক্ষেতে ছাগল ঢুকে পড়ায় কৃষককে হত্যা, চাঞ্চল্য দেধভাপুর গ্রামে
শনিবার রাজনগর ব্লকের ভবানীপুর পঞ্চায়েতের কুন্ডিরা গ্রামে প্রায় বিকেল নাগাদ পৌঁছয় সুজয় ঘোষের বাক্সবন্দি দেহ। একের পর এক রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন – সকলেই অপেক্ষায় ছিলেন। দেহনিয়ে আসার পর গ্রামের একটি ফাঁকা মাঠে রাখা হয় দেহ। সেখানেই সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে শ্রদ্ধা জানান। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও একাধিক রাজনৈতিক নেতা সেনা জওয়ানকে শ্রদ্ধা জানান।এরপর সেখান থেকে বক্রেশ্বরে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় দেহ। রাষ্ট্রীয় মর্যাদায় দেওয়া হয় গান স্যালুট। সেখানেও দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, জেলা সভাধিপতি কাজল শেখ, ছিলেন বিজেপির দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, বিজেপির বীরভূম জেলার সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা ও অন্যান্যরা। দেশের জন্যনিজের জীবন উৎসর্গ করা বীর জওয়ানকে সম্মান জানান তাঁরা। (Bengal Martyrs)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এদিন বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান, এটা রাজনীতির জায়গা নয়। সকলে আজ রাজনীতি ভুলে এক জায়গায় হয়ে, আমরা ভারতবাসী সেই শপথ নিয়ে শহিদ জওয়ানকে শ্রদ্ধার্ঘ জানালাম। অপরদিকে বিজেপির জেলার সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, আজকে রাজনীতি করার জায়গানেই। সকলে একসঙ্গে দেশের স্বার্থে দেশের জওয়ানকে শ্রদ্ধার্ঘ জানানো হল। (Bengal Martyrs)






