নৃশংস হত্যাকাণ্ড! মায়ের সামনে সন্তানের শিরচ্ছেদ এক মানসিক ভারসাম্যহীন যুবকের
এখানেই শেষ নয়, এরপর মহেশ আঘাতও করে বিকাশের কাঁধে, যার ফলে বিকৃত হয়ে যায় শিশুটির দেহ।
Truth Of Bengal: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ঘটলো এক ভয়াবহ হত্যাকাণ্ড। এক ৫ বছর বয়সী বাচ্চা ছেলের শিরশ্ছেদ করা হলো তার মায়ের চোখের সামনে। হত্যাকারী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, পুলিশ আরও জানিয়েছে যে হত্যাকারী মারা গিয়েছেন গণধোলাইয়ের জেরে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মৃত নাবালক বিকাশের পরিবারের উপর।( Madhya Pradesh)
আরও পড়ুনঃ Foot Care: পুজোয় শুধু ত্বক ও চুলের যত্ন নিলেই হবে? পায়ের পাতার যত্ন না নিলে সব সাজই মাটি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে মহেশ নামে বছর ২৫এর সেই অভিযুক্ত যুবক কালু সিং নামে এক স্থানীয়র ঘরে ঢুকে যান। সেই পরিবার নাকি মহেশকে চেনেও না। হঠাৎ মহেশ এক ধারালো কোদালের মতো অস্ত্র তুলে ৫ বছর বয়সী বিকাশের উপর আক্রমণ করে এবং এর জেরে ঘাড় বিচ্ছিন্ন হয়ে যায় ধড় থেকে। এখানেই শেষ নয়, এরপর মহেশ আঘাতও করে বিকাশের কাঁধে, যার ফলে বিকৃত হয়ে যায় শিশুটির দেহ। ছেলেকে বাঁচানোর চেষ্টা করেও পারেননি বিকাশের মা। তিনি চিৎকার করায় প্রতিবেশীরা জড়ো হন এবং সকলে এই ঘটনা এতটাই ক্ষুব্ধ হন যে পুলিশ আসার আগে পর্যন্ত মহেশকে চূড়ান্ত গণধোলাই দেন।( Madhya Pradesh)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
এই হত্যা প্রসঙ্গে ধাড়ের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মায়াঙ্ক আওয়াস্থি দাবি করেছেন যে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, বীভৎস গণধোলাইয়ের জেরে, প্রাণ হারিয়েছে মহেশ। তিনি বলেন, “ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ বোঝা যাবে। তবে প্রাথমিক তদন্ত বলছে মহেশ মানসিকভাবে ভারসাম্যহীন এক ব্যক্তি।” শেষ খবর পাওয়া পর্যন্ত, মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে এবং বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে তার মৃত্যুর।( Madhya Pradesh)
তদন্ত করে জানা গিয়েছে যে মহেশ আলিরাজপুর জেলার জোবাট বাগড়ির বাসিন্দা। তার পরিবার জানিয়েছে যে মহেশ মানসিকভাবে ভারসাম্যহীন এবং গত ৩-৪ দিন ধরে মিসিং ছিল। শুধু তাই নয়, আরো জানা গিয়েছে যে মহেশ নাকি এই ভয়াবহ হত্যাকাণ্ডের আগে সামনের এক দোকান থেকে জিনিসপত্র চুরি করার চেষ্টা করেছিল।






