Modi Birthday: ৭৫-এ পা দিলেন নরেন্দ্র মোদি, শুভেচ্ছা জানালেন বিশ্বনেতারাও
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এমনকি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন— সকলেই বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন মোদিকে
Truth of Bengal: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫ বছরে পা রাখলেন। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি দেশের রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরের রাষ্ট্রনায়করাও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এমনকি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন— সকলেই বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন মোদিকে (Modi Birthday)।
कुछ अनुभव ऐसे होते हैं जो इतिहास की दिशा तय कर देते हैं। प्रधानमंत्री श्री @narendramodi जी से जुड़ा मेरा पहला अनुभव भी ऐसा ही था।झाँसी में उनके भाषण में मैंने भविष्य के नेतृत्व की चमक देखी थी। अनुशासन, संगठन के प्रति समर्पण, गहन ज्ञान और हर चुनौती को स्वीकार करने का साहस, यही… pic.twitter.com/XVc1kLy4Hf
— Rajnath Singh (@rajnathsingh) September 17, 2025
সকালে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম ও অনন্য নেতৃত্বে দেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি, যেন আপনি আরও বহু বছর জাতিকে নেতৃত্ব দিতে পারেন (Modi Birthday)।”
भारत के प्रधानमंत्री श्री @narendramodi जी को जन्मदिन की हार्दिक बधाई और शुभकामनाएं। परिश्रम की पराकाष्ठा का उदाहरण प्रस्तुत करते हुए अपने असाधारण नेतृत्व से आपने देश में बड़े लक्ष्यों को प्राप्त करने की संस्कृति का संचार किया है। आज विश्व समुदाय भी आपके मार्गदर्शन में अपना…
— President of India (@rashtrapatibhvn) September 17, 2025
আরও পড়ুনঃ Lesbian Marriage: ইনস্টায় আলাপ থেকে প্রেম, দুবরাজপুরের শিবমন্দিরে নমিতার সঙ্গে মালাবদল সুস্মিতার!
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “ত্যাগ ও নিষ্ঠার প্রতীক, লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা নরেন্দ্র মোদিকে ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা। পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি দেশের সেবা করে চলেছেন। ‘রাষ্ট্র সবার আগে’— এই দর্শনের জীবন্ত উদাহরণ তিনি।” প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর বার্তায় উল্লেখ করেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ঝাঁসিতে হয়েছিল। তাঁর বক্তৃতা শুনেই বুঝেছিলাম, এ ব্যক্তি ইতিহাস তৈরি করবেন। তাঁর শৃঙ্খলা, জ্ঞান এবং নেতৃত্বের সাহস দেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।”
Best wishes to Prime Minister, Shri Narendra Modi Ji on his birthday.
May he be blessed with good health and long life.@narendramodi
— Mallikarjun Kharge (@kharge) September 17, 2025
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
Happy birthday, Prime Minister @narendramodi. pic.twitter.com/moxu9mJ4Bj
— Anthony Albanese (@AlboMP) September 17, 2025
ভারতের এই নেতার জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন একাধিক বিশ্বনেতা। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের রাতেই মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন একটি ভিডিও বার্তায় বলেন “নমস্কার, আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদি… আমার এবং নিউজিল্যান্ড জুড়ে আপনার সকল বন্ধুদের পক্ষ থেকে জানাই ৭৫তম জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।” অস্ট্রেলিয়া থেকেও প্রধানমন্ত্রীর উদ্দেশে শুভেচ্ছা এসেছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি ও বিভিন্ন সামাজিক সংগঠন সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেবা কার্যক্রম, রক্তদান শিবির, বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই বিশেষ দিনে (Modi Birthday)।






