কলকাতা

কলকাতায় ফের নারীপাচার চক্রের পর্দা ফাঁস! গ্রেফতার ৬, উদ্ধার ১০

বেশ কয়েকদিন নজরদারির পর অবশেষে হাতেনাতে ধরা হয় ৬ জনকে।

Truth Of Bengal: কলকাতায় ফের নারীপাচার চক্রের ঘটনা। শহরের বড়তলা থানা এলাকায় একটি সুপরিকল্পিত অভিযান চালিয়ে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। এই চক্রের কবল থেকে উদ্ধার করা হয়েছে ১০ জনকে। যার মধ্যে ৯ জনই নাবালিকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বড়তলা ও আশপাশের এলাকায় পাচার চক্র সক্রিয় ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ দল ফাঁদ পেতে অভিযান চালায়। বেশ কয়েকদিন নজরদারির পর অবশেষে হাতেনাতে ধরা হয় ৬ জনকে।

প্রসঙ্গত, নারী ও নাবালিকা পাচারের ক্ষেত্রে কলকাতার একাধিক এলাকা দীর্ঘদিন ধরেই কুখ্যাত। বিশেষ করে বড়তলা, গার্ডেনরিচ, তপসিয়া, মেটিয়াবুরুজের মতো অঞ্চলে একাধিকবার নারী পাচার চক্র ধরা পড়েছে। মেয়েদের প্রলোভন দেখিয়ে উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি কিংবা মুম্বইয়ের মতো শহরে পাঠানো হয়। আবার অনেক সময় সীমান্তবর্তী রাজ্যের মাধ্যমে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যেও পাচার করা হয়।

Related Articles