Shock Discovery: শিলিগুড়ি মহকুমার দুধিগছ এলাকা থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য
A 66-year-old woman was found hanging in Siliguri’s Dudhigach area, prompting investigations and an autopsy at North Bengal Medical College.
Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের দুধিগছ এলাকা থেকে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত মহিলার নাম গৌরবোশৈয়ারি সিংহ (৬৬)। সে দধিগছ এলাকার বাসিন্দা(Shock Discovery)। জানা গিয়েছে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছের মধ্যে ওই মহিলার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এই দেখে স্থানীয় আতঙ্কিত হয়ে পড়ে তড়ি ঘড়ি করে খবর দেয় পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধান নগর থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে বিধান নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।
[আরও পড়ুনঃ Police Escort: ধৃত অরিন্দমকে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হল ঘাটালের রথীপুর-বনীপীঠ হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে]
পরবর্তীতে মৃতদেহ ময়নাতনদের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কি কারনে আত্মহত্যা করলেও এই মহিলা তা এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে(Shock Discovery)। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।
FB POST:https://www.facebook.com/truthofbengal
অপরদিকে ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে পরিবারের সকলের সঙ্গে সবকিছুই ঠিক ছিল(Shock Discovery)। কি কারনে এইরকম ঘটনা ঘটালো তা কেউই বুঝে উঠতে পারছে না। এই ঘটনার পরেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।






