রাজ্যের খবর

Road Accident: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর! পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা

A fatal road accident in Asansol's Salanpur area claimed the life of a 50-year-old man, triggering mass protests.

Truth Of Bengal: পশ্চিম বর্ধমান, আসানসোল: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর! মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে সালানপুর থানার অন্তর্গত কল্যানেশ্বর ফাঁড়ি এলাকার কল্যানেশ্বরি থেকে দেন্দুয়া যাবার প্রধান রাস্তার হাসপাতাল এর কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সালানপুর থানার পুলিশ ও কল্যাণেশ্বরী ফারির পুলিশ। ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ(Road Accident) ৷ ঘটনার সম্পর্কে জানা যায়, কল্যাণেশ্বরী ফাড়ীর অন্তর্গত দেন্দুয়া হাসপাতালের কাছে শ্রীরামপুর গ্রামের বাসিন্দা অশোক মাহাতো (৫০) মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণেশ্বরী থেকে দেন্দুয়াগামী একটি ছয় চাকার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।স্থানীয়রা ও পুলিশের সহায়তায় আহত ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুনঃ China Parade: বেজিংয়ে কিমের পাশে পুতিন! চিন্তায় ঘুম উড়ছে আমেরিকার

ঘটনার পর ক্ষুব্ধ পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা রাস্তা দেন্দুয়া কল্যানেশ্বরী রোড ও আসানসোল চিত্তরঞ্জন রোড পথ অবরোধ করে ট্রাক ভাঙচুর করে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বসে পড়ে(Road Accident)। কিন্তু ঘটনার ১৫ ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসনের ও গাড়ির মালিকের তরফে কোনো আশ্বাস না পাওয়ার ফলে গ্রামবাসীরা ও গ্রামের মহিলারা একত্রিত হয়ে ক্ষতিপূরণ এর দাবিতে রাস্তা অবরোধ করে বসেই থাকে ।তাদের মূলত দাবি মৃত পরিবারের সদস্যদের দুইজনকে চাকরি দিতে হবে এবং ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

একই সাথে স্থানীয়দের অভিযোগ, হর হামেশায় এরকম ঘটনা ঘটলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। তারা জানান এই রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায়(Road Accident)। প্রায়শই দেন্দুয়া এলাকার বিভিন্ন কারখানার বড় বড় গাড়ি যাতায়াত করে যার কারনে এই ঘটনা ঘটেই চলেছে। তাছাড়া দেন্দুয়া মোড় থেকে কল্যানেশ্বরী মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তা অন্ধকার। স্থানীয়রা রাস্তায় আলোর দাবী জানিয়েছেন।

Related Articles