কলকাতারাজ্যের খবর

সপ্তাহান্তেও বঙ্গে ঝড়-বৃষ্টি! শুক্রে কেমন থাকবে আবহাওয়া?

নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে পুরোপুরি মুক্তি মিলছে না।

Truth Of Bengal: চলতি সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফের সক্রিয় হবে বৃষ্টি। দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে পুরোপুরি মুক্তি মিলছে না।

[আরও পড়ুন: পরিবেশের সুস্থতা রক্ষায় ভরসা গ্রিন এনার্জি]

দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে (Weather Update)। শুক্রবারও অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে শনিবার ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

FB POST: https://www.facebook.com/share/v/1BP5F2i1eG/

শহর কলকাতায় শুক্রবার সকাল থেকেই রৌদ্রঝলমলে আকাশ। দিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি শহরবাসীর ভোগান্তি বাড়াতে পারে।

[আরও পড়ুন: কর্কটের জন্য আর্থিক চাপের সতর্কতা! কোন রাশির ভাগ্যে কী আছে আজ?]

অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি ভিন্ন। দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। আগামীকালও এই জেলাগুলিতে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। অন্তত সপ্তাহের শেষভাগ পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Related Articles