Uttarpara Theft: উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার ২ যুবক
মূলত ফাঁকা বাড়ি পেয়েই চোরের দল বাড়িতে ঢুকে সোনা দানা টাকা পয়সা লুট করে পালিয়েছে। এলাকার লোক টের পেয়ে যাওয়ায় চোরের দল পালিয়ে যায় ।
Truth of Bengal: বেশ কিছুদিন যাবৎ চন্দননগর কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানায় এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে । মূলত ফাঁকা বাড়ি পেয়েই চোরের দল বাড়িতে ঢুকে সোনা দানা টাকা পয়সা লুট করে পালিয়েছে। এলাকার লোক টের পেয়ে যাওয়ায় চোরের দল পালিয়ে যায় । সেই ঘটনার তদন্তে আবারও সাফল্য পেল উত্তরপাড়া থানার পুলিশ। গ্রেফতার করা হল ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে। একজনের নাম শম্ভু যাদব (৩০), অন্যজনের নাম রোহিত গুপ্তা (২০) (Uttarpara Theft)।
আরও পড়ুনঃ Virar Building Collapse: মুম্বইয়ে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৭, গ্রেফতার প্রোমোটার
পরপর চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে উত্তরপাড়াবাসীবিন্দ। সম্প্রতি পদ্মশ্রী প্রাক্তন সাঁতারু চৌধুরীর বাড়িতেও পদ্মশ্রী রেপ্লিকা সহ তার সারা জীবনের জয় করা সমস্ত পদক চুরি করে নিয়ে যায় চোরের দল। এই ঘটনায় সাড়া পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। তদন্তে নেমে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা, এবং উত্তরপাড়া থানার স্পেশাল টীম রিষড়া, শ্রীরামপুর থেকে গ্রেফতার করে মোট তিনজনকে।উদ্ধার হয় পদ্মশ্রীসহ সমস্ত পদক। তারপরে ও আবার চুরির চেষ্টা হয় উত্তরপাড়ায় একটি ফাঁকা বাড়িতে (Uttarpara Theft)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে বারংবার আবেদন জানানো হচ্ছে বাড়ি খালি রেখে কোথাও না যাওয়ার জন্য । আর যদি একান্তই প্রয়োজনে অথবা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি খালি রাখাতে হয় সেক্ষেত্রে নাগরিকরা যেন বাড়ির ঠিকানা সহ থানায় খবর দিয়ে যান । আজ ধৃত দুই অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করেছে উত্তরপাড়া থানার পুলিশ (Uttarpara Theft)।






