কলকাতারাজ্যের খবর
Booths: পশ্চিমবঙ্গে বুথ সংখ্যা বাড়ছে, হবে ৯৪,৪৯৭
বিষয়টি নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির মতামত জানবে নির্বাচন কমিশন।
Truth of Bengal: জয় চক্রবর্তী: নতুন নিয়মে একটি বুথে সর্বাধিক ভোটার সংখ্যা ১,৫০০ থেকে কমিয়ে ১,২০০ করা হয়েছে। এর ফলে রাজ্যে ১৩,৮১৬টি নতুন বুথ যুক্ত হয়ে মোট বুথ সংখ্যা দাঁড়াবে ৯৪,৪৯৭ । যা বর্তমানে ৮০,৬৮১। বিষয়টি প্রস্তাব আকারে রয়েছে। আগামী বুধবার সর্বোদীয় বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির মতামত জানবে নির্বাচন কমিশন।(Booths)
প্রস্তাবিত পরিবর্তন
————————-
•নতুন বুথ: ১৩,৮৫৩
•সংযুক্ত: ৩৭
•নবীকরণ: ১,২৫৩
•স্থানান্তর: ৭০৩
ভোট প্রক্রিয়াতে আরো বেশি স্বচ্ছতা আনার জন্য নির্বাচন কমিশন বেশকিছু উদ্যোগ গ্রহণ করছে। যার মধ্যে অন্যতম বুথ বৃদ্ধি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে বুথ সংখ্যা বৃদ্ধি হবে বলে কমিশন সূত্রে খবর।(Booths)
