Rajarhat: ট্যাংরা কাণ্ডের ছায়া! দেনার দায়ে আত্মহত্যার চেষ্টা পরিবারের, মৃত ২
ভয়াবহ ঘটনাটি ঘটেছে রাজারহাট (Rajarhat) নারায়নপুরে দেবী পার্ক এলাকায়।
Truth Of Bengal: ঠিক যেন ট্যাংরা কাণ্ডের ছায়া! দেনার দায় থেকে রেহাই পেতে একই পরিবারের তিন জন একসঙ্গে ৪০ টা প্রেসার এবং ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা। ঘটনাস্থলেই প্রাণ হারান পরিবারের দুই মহিলা, আর এক জন হাসপাতালে ভর্তি। ভয়াবহ ঘটনাটি ঘটেছে রাজারহাট (Rajarhat) নারায়নপুরে দেবী পার্ক এলাকায়।
[আরও পড়ুন: Donald Trump: ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসতে নারাজ ট্রাম্প]
জানা গিয়েছে, প্রচুর পরিমান দেনায় ডুবে গিয়েছিলেন এই পরিবার। সেই দেনার দায়ে নিজেদের গাড়ি-বাড়ি বিক্রি করে চলে আসেন রাজারহাট নারায়ণপুর দেবী পার্ক এলাকায়। সেখানে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে প্রায় ৯ মাস ধরে একটি ভাড়া বাড়িতে থাকতেন সঞ্জয় দে নামক এক ব্যক্তি।
FB POST: https://www.facebook.com/share/v/19NbJbmcGr/
এলাকার মানুষ বা অন্যান্য ভাড়াটিয়াদের সঙ্গে তেমন কথা বলতেন না তাঁরা। গত সপ্তাহের শুক্রবার তাঁদের মধ্যে ঝামেলা হয়। এরপর বাড়ির পরিচারিকাকে তাঁরা বলেন, সোমবার থেকে তাঁরা বাড়িতে থাকবেন না। ৩-৪ দিন তাঁদেরকে দেখা যায়নি। কিন্তু বৃহস্পতিবার তাঁদের বাড়িতে পাখা ও জল পড়ার আওয়াজ শোনা যায়। তবে স্থানীয়রা ডেকেও কোনও সাড়া পায়নি। খবর দেওয়া হয় বাড়ির মালিক ও পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে তিন জনের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকরা সঞ্জয়ের স্ত্রী ও শাশুড়িকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসারত সঞ্জয় জানান, তিনি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ছিলেন, সেখানেও প্রচুর দেনা রয়েছে তাঁর।






