দেশ

CRPF: জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল CRPF-এর বাস, নিহত ২ জওয়ান

জানা গিয়েছে সিআরপিএফ-এর ১৮৭ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা একটি অভিযান শেষে ঘাঁটিতে ফিরছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা

Truth of Bengal: জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় এলাকার কান্দোয়া অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আর তাতেই প্রাণ হারালেন ২ জন সিআরপিএফ জওয়ান, আহত হয়েছেন অন্তত ১২ জন। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে সিআরপিএফ-এর ১৮৭ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা একটি অভিযান শেষে ঘাঁটিতে ফিরছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা (CRPF)।

আরও পড়ুনঃ Nadia Police Stations: নদিয়ার পাঁচটি থানায় শবদেহ সংরক্ষণে নতুন উদ্যোগ, প্রদান করা হল ফ্রিজার

জানা গেছে, জওয়ানদের বহনকারী বাসটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ২৩ জন জওয়ান ছিলেন। উধমপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভাট জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কাজে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন, যা প্রশংসনীয় বলে জানিয়েছেন আধিকারিকরা (CRPF)।

দুর্ঘটনার পর ঘটনার পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ও উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং জানান, উধমপুরের জেলাশাসক সালোনি রাই নিজে পরিস্থিতি নজরদারি করছেন এবং সমস্ত রকম সহযোগিতা দ্রুততার সঙ্গে নিশ্চিত করা হয়েছে। বলা বাহুল্য, বর্তমানে অতিরিক্ত বৃষ্টিপাত, রাস্তার খারাপ অবস্থা এবং পাহাড়ি পথে যান নিয়ন্ত্রণে অসুবিধা এই সব কারণেই জম্মু-কাশ্মীরের দুর্গম এলাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। এই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে (CRPF)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সেনা, পুলিশ এবং উদ্ধারকারী দল ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। ঘটনার খবর নিশ্চিত করেছেন উধমপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভাট। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধার অভিযান শুরু হয়।

Related Articles