রাজ্যের খবর

Tree Planting: উত্তরপাড়া অনুভূতি ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে আরো একটি পদক্ষেপ

Unnati Welfare Association planted 1,000 saplings on Henry Island with support from Indian Oil Corporation to gift greenery to future generations.

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: বিগত তিন বছরের মতো এই বছরও উত্তরপাড়া অনুভূতি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে সংগঠনের সদস্যরা দক্ষিণ ২৪ পরগনা জেলার হেনরি আইল্যান্ড এ মৎস বিভাগের জমিতে ১০০০ টা বিভিন্ন প্রজাতির গাছ বসাতে সক্ষম হয়(Tree Planting)। কাজের স্বীকৃতিকে মান্যতা দিয়ে অনুভূতির এই মহান উদ্যোগকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইণ্ডিয়ান ওয়েল করপোরেশন। যারা অনুভূতির হাতে ১০০০ টা গাছের চারা তুলে দেন।

[আরও পড়ুনঃ Cop Killed: অশান্তি থামাতে গিয়ে খুন হলেন পুলিশ আধিকারিক! চাঞ্চল্য তামিলনাড়ুতে]

মূলত আগামী প্রজন্মের কাছে একটু টুকরো সবুজ পৃথিবী উপহার দেওয়াই মূল উদ্দেশ্য। বর্তমানে শহর ও শহরতলী এলাকায় যেভাবে নগরায়নের নামে বৃক্ষচ্ছেদন চলছে তা সত্যিই চিন্তার বিষয়(Tree Planting)। তাই এই মহান কাজে ব্রতী হয়ে সমাজে সবুজের পরিমাণ বৃদ্ধি করতে ইণ্ডিয়ান ওয়েল করপোরেশন এর সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এই বিষয় সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সাহানা আলম জানান আমাদের এই ধারাবাহিক কর্মকাণ্ডের লক্ষ্যে এ বছর ইণ্ডিয়ান ওয়েল করপোরেশন কে পেয়ে আমরা কৃতজ্ঞ,এছাড়াও আমরা গর্বিত যে এমন একটা কর্ম কাণ্ডে আমরা যোগদান করতে পেরেছি যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বেঁচে থাকার অক্সিজেন যোগাবে(Tree Planting)।এই বছর মূলত হেনরি আইল্যান্ড এ পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য বিভাগের জমিতে ১০০০ টা চারা গাছ ,নারকেল,কাঁঠাল,সুপারী,ছাতিম, সহ বিভিন্ন রকমের গাছ বসানো হয়,সম্পুর্ণ ঘেরা জায়গার মধ্যে এই চারা গাছ গুলি বসানো হয় এবং আগামী দিনের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় সংস্থার কর্তৃপক্ষদের। দুদিন ব্যাপী এই কর্মকাণ্ডের সুফল আগামী প্রজন্ম নিঃসন্দেহে পাবে এমনটাই জানান হেনরি আইল্যান্ড প্রজেক্ট ইনচার্জ হরিদাস ধারা। উত্তরপাড়া অনুভূতি ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন এর সদস্য সৌভিক চ্যাটার্জী জানা। আমাদের এই ধারাবাহিক উদ্যোগ চলবে , আশা রাখি আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগীরা।