Kalyan Banerjee: অভিষেকের বৈঠকে অনুপস্থিত কল্যাণ
মঙ্গলবার বৈঠক করেন সমস্ত সাংসদ বিধায়ক পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন দলের নেতা-নেত্রীদের সঙ্গে।
Truth of Bengal: তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত লোকসভার তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক করেছিলেন। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিপ হুইপ হিসাবে পদত্যাগ করেন। মঙ্গলবার সেই পদত্যাগ গৃহীত হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার কে দায়িত্ব দেয়া হয়েছে (Kalyan Banerjee)।
আরও পড়ুনঃ Madhya Pradesh: মধ্যপ্রদেশের কুবেরেশ্বর ধামে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ২ পুণ্যার্থী
অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে লোকসভার তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি মঙ্গলবার বৈঠক করেন সমস্ত সাংসদ বিধায়ক পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন দলের নেতা-নেত্রীদের সঙ্গে। সোমবারের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর মঙ্গলবার এর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে অনুপস্থিত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শারীরিক কারণ দেখিয়ে অভিষেককে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের না আসার কথা জানিয়েছেন (Kalyan Banerjee)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






