রাজ্যের খবর

Cooch Behar: কালো পতাকা দেখিয়ে শুভেন্দুকে গো ব্যাক স্লোগান! গাড়ির ওপর হামলার অভিযোগ

বিজেপির আরও অভিযোগ, এই গোটা ঘটনাটি পুলিশের সামনে ঘটেছে, অথচ কিছু করেনি পুলিশ।

Truth Of Bengal: রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি দলনেতার পথে ১৯ জায়গায় হামলা করা হয়েছে বলে অভিযোগ। কোচবিহারে (Cooch Behar) তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। কালো পতাকা দেখিয়ে জয় বাংলা স্লোগান, সঙ্গে গো ব্যাক স্লোগানও তোলেন অভিযুক্তরা।

বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকেরা দলের পতাকা হাতে নিয়ে এই ঘটনা ঘটায়। হামলা করা হয়েছে শুভেন্দু অধিকারীর গাড়িতে, ভাঙা হয়েছে গাড়ির কাচ। শুভেন্দু অধিকারীর কনভয়ে লাঠি নিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ।

[আরও পড়ুন: Wall Collapse: দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু! পরিবারের পাশে প্রশাসন]

বিজেপির আরও অভিযোগ, এই গোটা ঘটনাটি (Cooch Behar) পুলিশের সামনে ঘটেছে, অথচ কিছু করেনি পুলিশ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় সংবাদমাধ্যমে জানান, এটি বিজেপির তৈরি করা একটা নাটক, এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে বিজেপি। নিজেদের গাড়ি ভাঙচুর করে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করেছে। তবে একটি বিক্ষোভ প্রদর্শন হয়েছে এটা সত্য। স্থানীয় মানুষ কালো পতাকা দেখিয়েছেন।

Related Articles